বিএনপি জনগণের দল-পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
- আপডেট সময় : ০৮:৩৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- / ৯৯৭ বার পড়া হয়েছে
বিএনপি জনগণের দল-পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
পতিত ফ্যাসিবাদের ককটেল সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে জেলার টাউন হল প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হই।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরী।
খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া-এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা।
এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিএনপির সমর্থকরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও বিএনপি কখনো পালিয়ে যাবে না। বিএনপি জনগণের দল এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে থাকবে। ফ্যাসিবাদ ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বক্তারা আরও বলেন, দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।
আস্থা/এমএইচ



















