ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প Logo ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বিচ্ছেদের খবর দিলেন সঙ্গীতশিল্পী পুতুল

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৪:৪১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১
  • / ১১১৯ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:

বিয়ের দুই বছর পুর্তির কিছুদিন আগে বিচ্ছেদের খবর দিলেন সঙ্গীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুল। ১৪ মার্চ (রোববার) সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে বিষয়টি জানান তিনি। যেখানে সংসার ভাঙনের কারণও উল্লেখ করেন এই গায়িকা।

পুতুল লেখেন, ‘দুই বছর আগে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলাম, ঢুকেছিলাম যুগল জীবনযাপনে। বিবাহিত জীবনের খুব অল্প দিনের মাথায় বুঝেছিলাম পথটা কঠিন থেকে আরও কঠিন হচ্ছে। এই পথটা ঠিক যেন আমার কল্পনার সেই পথটা নয়। যে পথে আনন্দে হেঁটে যাওয়া যায় অক্লেশে। মত আর আদর্শিক পার্থক্যগুলো নিছক পার্থক্য থেকে রূপ নিচ্ছিল চূড়ান্ত দ্বন্দ্বে। সম্পর্ক মুমূর্ষু হচ্ছিল, ক্ষতিগ্রস্ত হচ্ছিল আমার সৃষ্টিশীল সত্তা।’

তিনি আরও লেখেন, ‘বিচ্ছিন্নতার সিদ্ধান্ত নিয়েছিলাম তখনই। হয়েছিল বিচ্ছেদ। অতঃপর আবার আমার সেই একক জীবনে ফেরা। সুর আর সাহিত্যের সাথে নির্বিঘ্ন একক সংসার। বিয়েটা ঘটা করে হবার বিষয়। বিচ্ছেদে ঘটা করার কিছু নেই। বিচ্ছেদে বিষাদের সুর বাজে আত্মায়। সেই সুর মন পাড়াতে একলা বাজাই ভালো। সকলকে নিয়ে সেই বিচ্ছেদী সুর উদযাপনের কিছু নেই।’

বিচ্ছেদের পর তার অবস্থা প্রসঙ্গে পুতুল লেখেন, ‘কিন্তু চূড়ান্ত সত্য এই, সেই বিষাদে কোথাও মুক্তির গন্ধ মিশে থাকে, থাকে মুমূর্ষুতার অবসানে লম্বা করে নিঃশ্বাস নেওয়া। জীবনটা বেঁচে ওঠার সুযোগ পায় আরও একবার। সেই জীবনটাকে বাঁচিয়ে দেওয়া জীবনের প্রতিই সুবিচার বলে বিশ্বাস করি।’

পুতুলের বিচ্ছেদ হয়েছে আরও আগে। কিন্তু পোস্টের মাধ্যমে সেই খবর প্রকাশের কারণ জানিয়ে তিনি লেখেন, ‘আজ এত দিন পর এই কথাগুলো বলার একটাই কারণ। সম্পর্কটার ভেতরে থাকলে যৌথ জীবন উদযাপনের দুই বছর হতো আজ। যেহেতু একক জীবনযাপন করছি, এই দিনটার কোনও বিশেষত্ব বা মহিমা নেই। বছরের অন্য দিনগুলোর মতোই একটা তারিখ মাত্র।

শুভেচ্ছা শুভকামনা জানানোর কিছু নেই। জীবন সহজ হবার স্বপ্নে যেমনি শুভকামনা জানাই নিজেকে নিজে প্রতিদিন, আজও তা জানাচ্ছি। ফেসবুক যতোই স্মৃতিতে ফেরাতে চাক দুই বছর আগের আজকের দিনে। নিজের কাছে নিজের প্রত্যয় কেবলই সামনে তাকানোর।’

প্রসঙ্গত, ২০১৯ সালের ১৫ মার্চ বাগদান হয়েছিল পুতুলের। এরপর ২০ মার্চ বিয়ে করেছিলেন। তার প্রাক্তন স্বামী কানাডা প্রবাসী আলোকচিত্রী ইসলাম নুরুল।

ট্যাগস :

বিচ্ছেদের খবর দিলেন সঙ্গীতশিল্পী পুতুল

আপডেট সময় : ০৪:৪১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১