ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo চাঁদা না দেওয়ায় বাড়ি নির্মাণে বাধা, ভূমি দখলচেষ্টা ও হত্যার হুমকির Logo ইকরা গার্মেন্টসের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ Logo আবার মাইনাস তৎপরতায় ডিপ স্টেট: মাসুদ কামাল Logo বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপি নিয়ে নতুন ষড়যন্ত্র Logo পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নের দাবিতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন Logo পানছড়িতে অবৈধ কাঠ আটক করেছে বিজিবি Logo পানছড়িতে সেনাবাহিনীর মতবিনিময়, উপহার ও চিকিৎসা সেবা প্রদান Logo কিশোরগঞ্জে রওজা মনি হত্যার বিচার দাবিতে গ্রামবাসীর মানববন্ধন Logo ধানের শীষ প্রতীকের পক্ষে রেজাউল করিম খান চুন্নুর সমর্থকদের গণমিছিল Logo পানছড়িতে শিক্ষার্থীর হাতে ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের অনুদান তুলে দিলো স্বেচ্ছা সেবক দল

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল একই পরিবারের ৩ জনের

Astha DESK
  • আপডেট সময় : ০২:২৫:০২ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
  • / ১০৬৮ বার পড়া হয়েছে

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল একই পরিবারের ৩ জনের

স্টাফ রিপোর্টারঃ

ঝিনাইদহ সদরে বিদ্যুতের তারের ওপর পড়ে থাকা পেঁপেগাছ সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সুড়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলো, ওই গ্রামের মোকছেদ মোল্লার ছেলে আঙ্গার আলী, তার ভাবি হাসিনা খাতুন ও ভাতিজার স্ত্রী রেশমা খাতুন।

স্থানীয় ও ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান বলেন, গত দুই দিনের ঝড়-বৃষ্টিতে মোকছেদ মোল্লার বাড়ির পেছনে বিদ্যুতের তারের ওপর একটি পেঁপেগাছ ভেঙে পড়ে। সেসময় মোকছেদ তারের ওপর থেকে গাছ সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এরপর সারারাত পরিবারের সদস্য ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি করে তাকে।

পরে সকালে সাড়ে ১০টার দিকে বাড়ির পেছনে মোকছেদ মোল্লার মরদেহ দেখতে পায় তারা। তখন ওই তার থেকে মোকছেদকে সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন রেশমা খাতুন ও হাসিনা বেগম।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা আহত দুজনকে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ট্যাগস :

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল একই পরিবারের ৩ জনের

আপডেট সময় : ০২:২৫:০২ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪