ঢাকা ১১:১৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের পিঁড়িতে বসেছেন মাহি!

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১০:২৭:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১
  • / ১০৭২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃ পরনে কাতানের লাল শাড়ি। সঙ্গে মেহেদি রাঙা হাত। শুক্রবার এমন একটি স্থিরচিত্র ফেসবুকে প্রকাশ করে মাহি লিখেছেন—আলহামদুল্লিলাহ। এরকম একটি ছবি প্রকাশের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে—মাহি তাহলে দ্বিতীয় বিয়ে সেরে ফেললেন? কেননা সম্প্রতি তিনি প্রথম বিবাহবিচ্ছেদের খবর সামনে এনেছেন।

মাহি কিন্তু শুধু ‘আলহামদুলিল্লাহ’ লেখেননি। এর আগের অংশটুকু হলো— “আমি তোমাকে গানে, সিনেমায় এমনকি সব জায়গায় অনুভব করি।”

কাকে এভাবে মিস করছেন এই ঢালিউড অভিনেত্রী—সেটা প্রকাশ করেননি তিনি। কেবল ইঙ্গিতের মাধ্যমে কিছু একটা বোঝাতে চাইলেন। তার এই ইঙ্গিত অনুরাগীদের চিন্তায় ফেলে দিয়েছে। তাদের একাংশ ধরে নিয়েছেন, ফের বিয়ের পিঁড়িতে বসেছেন মাহি।

[irp]

‘আলহামদুল্লিলাহ’ রহস্যের জট খুলতে যোগাযোগ করা হয় মাহির সঙ্গে। কিন্তু তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি। মুখে কুলুপ এঁটেছেন। সুতরাং মাহির এই রহস্য এখনই ভেদ করা সম্ভব হচ্ছে না।

এর আগে, গত ২২ মে গভীর রাতে বোমা ফাটানো তথ্য নিয়ে হাজির হন মাহি। জানান, স্বামী মাহমুদ পারভেজ অপুর সঙ্গে আর থাকছেন না তিনি। পরে তিনি গণমাধ্যমকে জানান, দুই বছর আগেই তাদের বিচ্ছেদ হয়েছিল।

[irp]

ট্যাগস :

বিয়ের পিঁড়িতে বসেছেন মাহি!

আপডেট সময় : ১০:২৭:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১