শিরোনাম:
বেনাপোলে বিদেশি পিস্তলসহ আটক-১
Astha DESK
- আপডেট সময় : ১০:৩৩:১৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
- / ১০৫৫ বার পড়া হয়েছে
বেনাপোলে বিদেশি পিস্তলসহ আটক-১
স্টাফ রিপোর্টারঃ
যশোরের বেনাপোল পোর্টে অভিযান চালিয়ে ১৪ রাউন্ড গুলিসহ মফিজুর রহমান (২৯) নামক এক যুবককে আটক করেছে পুলিশ। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, দুইটি লোডেড ম্যাগজিন ও ১৪ রাউন্ড গুলি।
আটককৃত মফিজুর রহমান যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন বেনাপোল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাগজপুকুর দক্ষিণ পাড়ার বাসিন্দা আলমগীর হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানা পুলিশ আজ সোমবার (৯ আগষ্ট) রাত সাড়ে ৮ টার দিকে দিঘিরপাড় এলাকা থেকে তাকে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাকে আদালতে প্রেরণ করা হবে। আটককৃতদের বিরুদ্ধে ৪ টি মামলা রয়েছে।
দৈনিক আস্থা/এমএইচ




















