ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক-১৯ Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

ভারতে প্রতি ১৬ মিনিটে একজন মেয়ে ধর্ষণের শিকার হয়

News Editor
  • আপডেট সময় : ০৩:৫৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০
  • / ১২০৯ বার পড়া হয়েছে

ভারতের উত্তরপ্রদেশে একের পর এক ধর্ষণের ঘটনায় গর্জে উঠেছে গোটা দেশ। হাথরাসের পর থেমে নেই ধর্ষণের ঘটনা। পরপর বলরামপুর, বুলন্দশহর এবং ভাদোহী এলাকায় ধর্ষণের ঘটনা ঘটেছে। তাতে প্রশ্ন উঠে গিয়েছে যোগীর রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে। এবার তারই মধ্যে উঠে এল এক চাঞ্চল্যকর রিপোর্ট।

দ্য ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো একটি রিপোর্ট পেশ করেছে। সেই রিপোর্ট অনুযায়ী, ভারতে প্রতি ১৬ মিনিটে অন্তত একজন মেয়ে ধর্ষিতা হয়। যা রীতিমতো চাঞ্চল্যকর। প্রতি ঘণ্টায় একটি মেয়েকে পণের জন্য খুন হতে হয়।

পুরো দেশ যখন উত্তাল, তখন এই রিপোর্ট দেশবাসীর ক্ষোভের আগুনে ঘৃতাহুতি দেবে বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে প্রশ্ন উঠে যাচ্ছে, ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ উদ্যোগ নিয়ে।

ধর্ষণের দায় সরকার এড়াতে পারে না: ওবায়দুল কাদের

এনসিবি’‌র রিপোর্ট জানাচ্ছে, প্রতি চার মিনিটে একটি মেয়ে তার শ্বশুরবাড়ির লোক অথবা স্বামীর হাতে নির্যাতিতা, লাঞ্ছিতা হন। প্রতি দু’‌দিনে একজন মেয়ের উপর অ্যাসিড আক্রমণ হয়। প্রতি ৩০ ঘণ্টায় ভারতে অন্তত একজন মেয়ে গণধর্ষণের শিকার হয়। আর প্রতি দু’‌ঘণ্টায় অন্তত একটি মেয়েকে ধর্ষণের চেষ্টা করা হয়। প্রতি ৬ মিনিটে একটি মেয়েকে যৌন হেনস্থা করার চেষ্টা করা হয়।

এ রিপোর্টে নারী পাচার নিয়ে বলা হয়েছে, ভারতে প্রতি চার ঘণ্টায় অন্তত একটি মেয়ে পাচার হয়ে যায়। সুতরাং গোটা ভারতে নারী সুরক্ষা এখন প্রশ্নের মুখে। তার মধ্যে উত্তরপ্রদেশ নারী নির্যাতনে শীর্ষস্থান অধিকার করেছে। সূত্র: হিন্দুস্তানটাইমাস

ভারতে প্রতি ১৬ মিনিটে একজন মেয়ে ধর্ষণের শিকার হয়

আপডেট সময় : ০৩:৫৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০