বাবা-মায়ের অধিকার সুরক্ষা আইন-২০১৩ মেনে নিলো জামাত
- আপডেট সময় : ০৩:৫১:২১ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
- / ৯৯৯ বার পড়া হয়েছে
বাবা-মায়ের অধিকার সুরক্ষা আইন-২০১৩ মেনে নিলো জামাত
স্টাফ রিপোর্টারঃ
বাবা-মায়ের অধিকার সুরক্ষার জন্য ২০১৩ সালে একটি আইন পাস করা হয়েছে, যার মাধ্যমেই মা-বাবার অধিকার সুরক্ষা করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলাম থেকে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান
মোমেন।
রবিবার (৫ সেপ্টেম্বর) সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬-এ আলোচনা অংশ নিয়ে পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসন থেকে দাঁড়িপাল্লা প্রতীকে বিজয়ী বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী পূত্র এ মন্তব্য করেন।
আইনটির বিরোধিতায় সংসদ সদস্য নাজিবুর রহমান মোমেন বলেন, দেশের প্রখ্যাত ওলামায়ে কেরাম, যাদের মধ্যে কেউ কেউ প্রধানমন্ত্রীর জাকাত বিষয়ক উপদেষ্টাও ছিলেন, তারা বলেছেন, এই আইনের মাধ্যমে আজীবন ভোগদখলের বিধান রেখে দান করার যে সুযোগ রাখা হয়েছে, তা ইসলামী আইনের পরিপন্থী। এর ফলে আল্লাহর দেওয়া মিরাসি বা উত্তরাধিকারের বিধানকে বাইপাস করার আশঙ্কা রয়েছে।
ব্রিটিশ আমলের প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন, ১৯৩৭ সালের মুসলিম পার্সোনাল ল (শরিয়ত) অ্যাপ্লিকেশন অ্যাক্টেও মুসলমানদের উত্তরাধিকার, হেবা (দান), বিবাহ ও পারিবারিক বিষয়গুলো শরিয়ত অনুযায়ী পরিচালনার বিষয়টি স্বীকৃত হয়েছিল।
সন্তানদের নামে সম্পত্তি লিখে দেওয়ার পর মা-বাবাকে বাড়ি থেকে বের করে দেওয়ার মতো দুঃখজনক সামাজিক বাস্তবতার কথা স্বীকার করে নজিবুর রহমান বলেন, সামাজিক সমস্যার সমাধান করতে গিয়ে ইসলামিক পারিবারিক আইনকে পাশ কাটানোর কোনো যুক্তি নেই। বাবা-মায়ের অধিকার সুরক্ষার জন্য ২০১৩ সালে একটি আইন পাস করা হয়েছে, যার মাধ্যমেই মা-বাবার অধিকার সুরক্ষা করা সম্ভব।
আস্থা/এমএইচ



















