ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে আটক Logo এনসিপি নেতা তানভীরের নামে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo পানছড়িতে বিএনপির মতবিনিময় সভা ও কার্যালয় উদ্বোধন Logo বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত-২০ Logo ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু, কেজিতে কমেছে ৯০ টাকা Logo ভারত সীমান্তে ২৫০টি অত্যাধুনিক চীনা যুদ্ধযান মোতায়েন করলো পাকিস্তান Logo পানছড়িতে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে ৩ বিজিবির সহায়তা প্রদান Logo হাসিনার বিষয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা Logo শেখ হাসিনার সঙ্গে আলোচনা সভায় থাকবেন সাকিব Logo যুক্তরাষ্ট্র-ইসরায়েলের পরিকল্পনায় ‘অভিবাসী হামলা’ হয়েছে: ইরান

ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু, কেজিতে কমেছে ৯০ টাকা

Astha DESK
  • আপডেট সময় : ১০:৩৮:১২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / ১০২০ বার পড়া হয়েছে

ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু, কেজিতে কমেছে ৯০ টাকা

আস্থা ডেস্কঃ

দেশের বাজারে কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে ভারত থেকে আমদানি শুরু হয়েছে। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে সোমবার (৩ আগস্ট) বিকেল থেকে ভারতীয় কাঁচা মরিচবাহী ট্রাক দেশে প্রবেশ করেছে।

হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানির জন্য ১১ জন আমদানিকারক প্রায় ৩ হাজার ৪০০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি পেয়েছেন। আমদানি শুরুর খবরে দেশের বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। এরই মধ্যে কাঁচা মরিচের দাম কেজিতে ৮০ থেকে ৯০ টাকা পর্যন্ত কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

সংশ্লিষ্টরা আশা করছেন, আমদানি নিয়মিত হলে বাজারে সরবরাহ আরও বাড়বে এবং কাঁচা মরিচের দাম সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে চলে আসবে।

জানা গেছে, আমদানির অনুমতি পাওয়ার পর ব্যবসায়ীরা এলসি (লেটার অব ক্রেডিট) খোলাসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। সব প্রক্রিয়া শেষে সোমবার বিকেল থেকে ভারতীয় কাঁচা মরিচবাহী ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ শুরু করে।

হিলি স্থলবন্দরের আমদানিকারক শাহাবুল ইসলাম বলেন, “টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মরিচের খেত ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে উৎপাদন কমে বাজারে সরবরাহ সংকট তৈরি হয়। ফলে কাঁচা মরিচের দাম কেজিপ্রতি ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত উঠেছিল।”

তিনি আরও বলেন, “ভারতের বাজারে কাঁচা মরিচের দাম তুলনামূলক কম থাকায় দীর্ঘদিন ধরে আমদানির অনুমতির দাবি জানিয়ে আসছিলেন আমদানিকারকরা। অনুমতি পাওয়ার পর দ্রুত এলসি খুলে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।”

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আনোয়ার হোসেন বলেন, “দেশের বাজারে কাঁচা মরিচের মূল্য নিয়ন্ত্রণে সরকার আমদানির অনুমতি দিয়েছে। অনুমতি পাওয়া আমদানিকারকরা এখন ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করতে পারবেন।”

তিনি জানান, হিলি স্থলবন্দর দিয়ে সর্বশেষ গত বছরের ২০ নভেম্বর ভারতীয় কাঁচা মরিচ আমদানি হয়েছিল। দীর্ঘ বিরতির পর আবারও এই বন্দর দিয়ে আমদানি কার্যক্রম শুরু হলো।

এদিকে আমদানির খবরে বাজারে এরই মধ্যে প্রভাব পড়তে শুরু করেছে। ব্যবসায়ীরা জানান, একদিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম কেজিতে ৮০ থেকে ৯০ টাকা পর্যন্ত কমেছে। আমদানি অব্যাহত থাকলে দাম আরও কমে আসবে বলে আশা করছেন তাঁরা।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু, কেজিতে কমেছে ৯০ টাকা

আপডেট সময় : ১০:৩৮:১২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬