ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প Logo ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

ভাসানচর থেকে পালিয়ে আসা রোহিঙ্গা তরুণীকে ধর্ষণের অভিযোগ

Md Elias
  • আপডেট সময় : ০৩:৩৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২
  • / ১০৮৭ বার পড়া হয়েছে

ভাসানচর থেকে পালিয়ে আসা রোহিঙ্গা তরুণীকে ধর্ষণের অভিযোগ

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী জেলার হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ কেন্দ্র থেকে পালিয়ে আসা এক রোহিঙ্গা তরুণী (২০)কে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তোভোগীকে উদ্ধার ও অভিযুক্ত দুই যুবককে আটক করেছে চরজব্বর থানা পুলিশ।

বুধবার (১৩ এপ্রিল) গভীর রাতে সূবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। এর আগে দুপুরের দিকে ওই তরুণী নদীপথে ভাসানচর থেকে পালিয়ে আসেন।

আটককৃতরা হলো, সূবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের সামছুল হকের ছেলে মোঃ কামাল উদ্দিন (২৮) ও একই ইউনিয়নের চরআলাউদ্দিন গ্রামের মোঃ নুরনবীর ছেলে মোঃ মনিরুল ইসলাম (২৩)। উভয়ের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ কেন্দ্র থেকে দালালদের সহযোগিতায় ৪২নং ক্লাস্টারের তরুণী (২০) ও ৭২নং ক্লাস্টারের কবির আহমেদের ছেলে রোহিঙ্গা যুবক মহিব উল্যাহ (১৬) সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের নয়ন মার্কেটে পালিয়ে আসেন। অভিযোগ উঠেছে পালিয়ে আসা রোহিঙ্গা তরুণীকে আটক করে স্থানীয় যুবক কামাল ও মনির ধর্ষণ করেন।

পরে স্থানীয়রা তাদের সবাইকে আটক করে মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে যান। সেখান থেকে রাত দেড়টায় ভিকটিমের সঙ্গে থাকা রোহিঙ্গা যুবকসহ অভিযুক্ত দুই যুবককে চরজব্বর থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।

চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আহসান উল্যাহ বলেন, এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ ও ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেলারেল হাসপাতালে পাঠানোসহ পরবর্তী কার্যক্রম অব্যাহত আছে।

ট্যাগস :

ভাসানচর থেকে পালিয়ে আসা রোহিঙ্গা তরুণীকে ধর্ষণের অভিযোগ

আপডেট সময় : ০৩:৩৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২