ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক-১৯ Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

ভোটে অনিয়ম, সুবিধাজনক সময়ে বিক্ষোভ করবে বিএনপি

News Editor
  • আপডেট সময় : ১০:০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০
  • / ১১৫৮ বার পড়া হয়েছে

মঙ্গলবার দেশের যেসব উপজেলা পরিষদও ইউনিয়ন পরিষদ নির্বাচনে কারচুপি ও ভোট ডাকাতির ঘটনা ঘটেছে সেসব এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় দফতরের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, দেশের বিভিন্ন জায়গায় উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অধিকাংশ জায়গাতে বিএনপি সমর্থিত প্রার্থী ও তাদের সমর্থকদের ওপর হামলা করা হয়েছে। বিএনপির নির্বাচনী এজেন্ট বের করে দেয়া হয়েছে।

সর্বোপরি ভোট ডাকাতি ও কারচুপি করা হয়েছে। এমতাবস্থায় যেসব উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট ডাকাতি ও কারচুপি হয়েছে সেসব এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালন করা হবে। তবে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় নির্বাচন কমিশন কর্তৃক সভা সমাবেশ পালনের যে নিষেধাজ্ঞা রয়েছে সেই সময় শেষ হওয়ার সাথে সাথেই স্থানীয় নেতারা তাদের সুবিধা মতো কর্মসূচি পালন করবেন।

ভোটে অনিয়ম, সুবিধাজনক সময়ে বিক্ষোভ করবে বিএনপি

আপডেট সময় : ১০:০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০