শিরোনাম:
ভোলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১জন
News Editor
- আপডেট সময় : ০১:৪০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১
- / ১১০০ বার পড়া হয়েছে
ভোলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১জন
ভোলা, প্রতিনিধি: ভোলার মৃর্ধার হাট বাজার সংলগ্ন বেপারি বাড়ির সামনে বাস ও মোটর সাইকেল আরোহীর সংঘর্ষ ঘটে। সংঘর্ষে মোঃ রাশেদ (৩২) নামের মোটর সাইকেল আরোহী ঘটনাস্থলে মারাত্মক আহত হয়।
পরে তাকে জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু বরণ করেন।স্থানীয়দের কাছ থেকে জানা যায় ঘটনাটি ০২-০৬-২০২১ ইং বুধবার রাত আনুমানিক ৮:৪৫ এর দিকে ঘটে।জনগন প্রায়ই সড়ক দুর্ঘটনার শিকার হন বলে মন্তব্য করেন স্থানীয়রা।
সব কিছু বিবেচনায় রেখে, সরকারের কাছে সড়ক দুর্ঘটনা প্রতিকারের জন্য দ্রুত ব্যবস্থা ও পদক্ষেপ গ্রহণ করার দাবি জানান সাধারন জনগন।
[irp]


























