ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প Logo ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

ভ্যাকসিন নিতে ৩ লাখ ২৮ হাজার ১৩ জনের নিবন্ধন

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:৩৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১
  • / ১১৭০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

করোনাভাইরাস এর ভ্যাকসিন নিতে শনিবার দুপুর আড়াইটা পর্যন্ত নিবন্ধন করেছেন ৩ লাখ ২৮ হাজার ১৩ জন। আগামীকাল করোনার টিকাদান কাজে ঢাকার ৫০টি হাসপাতাল এবং সারাদেশে ৯৫৫ সহ ১ হাজার ৫টি হাসপাতালে টিকাদান কর্মসূচি চলবে।

শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

তিনি বলেন: রাজধানীর বিভিন্ন হাসপাতালে এবং দেশের বিভিন্ন হাসপাতালের টিকাদান কেন্দ্রে রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিরা অংশ নিয়ে নিজেরা টিকা নেবেন এবং জনমানুষদেরও উদ্বুদ্ধ করবেন।

একইভাবে ঢাকার বিভিন্ন হাসপাতালের করোনার টিকাদান কেন্দ্রে রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিরা উপস্থিত হয়ে টিকা নেবেন। এরই ধারাবাহিকতায় ত্রাণ ও দুর্যোগ বিষয়ক এবং জনপ্রশাসন বিষয়ক প্রতিমন্ত্রী রাজধানীর গাস্ট্রোলিভার হাসপাতালে, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে করোনার টিকা নেবেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন: দেশে ২৪০০ টিম কাজ করবে। প্রতিটি টিমে ১৫০ জনকে টিকা দেবার সক্ষমতা আছে। জেলা উপজেলা পর্যায়ে সকাল ৮ টা থেকে বেলা ২টা বা আড়াইটা পর্যন্ত টিকা দেয়া হবে। তবে প্রথম দিন নানা আনুষ্ঠানিকতা থাকায় আগামীকাল সময়টা শিথিল থাকবে।

সংবাদ ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

ভ্যাকসিন নিতে ৩ লাখ ২৮ হাজার ১৩ জনের নিবন্ধন

আপডেট সময় : ১১:৩৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১