ময়মনসিংহ-সিলেট রুটে ২০৩০ সালের মধ্যে চালু হবে রেল যোগাযোগ-রেলপথ মন্ত্রী
- আপডেট সময় : ০২:৫১:২১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- / ১০২০ বার পড়া হয়েছে
ময়মনসিংহ-সিলেট রুটে ২০৩০ সালের মধ্যে চালু হবে রেল যোগাযোগ-রেলপথ মন্ত্রী
স্টাফ রিপোর্টারঃ
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদ অধিবেশনে ফুলবাড়ীয়া আসনের এমপি অধ্যক্ষ কামরুল হাসান মিলন রেলপথ মন্ত্রীর কাছে জানতে চান, ময়মনসিংহ টু সিলেট রেল যোগাযোগ কবে নাগাদ চালু করা হবে?
জবাবে রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম জানান, বাংলাদেশ রেলওয়ে কর্তৃক গৃহীত দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে ২০৪০ সালের মধ্যে ময়মনসিংহ সিলেট রুটে ২০৩০ সালের মধ্যে ১ জোড়া এবং ২০৪৫ সালের মধ্যে আরো ১ জোড়া নতুন আন্তঃনগর ট্রেন পরিচালনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের জন্য ২০০টি মিটারগেজ ক্যারেজ সংগ্রহের নিমিত্তে ডিপিপি প্রক্রিয়াধীন রয়েছে। সড়ক, রেল, বন্দর, বিদ্যুৎ ও জ্বালানি, এবং পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণে ঋণ ও আর্থিক সহায়তা প্রদান করার লক্ষে প্রতিষ্টিত “এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক” (এআইআইবি)-এর অর্থায়নে রেলওয়ের সক্ষমতা সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ রেলওয়ের জন্য ৩০টি মিটারগেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহের লক্ষ্যে প্রস্তুতকৃত ডিপিপির উপর পরিকল্পনা কমিশনে প্রকল্প মূল্যায়ন কমিটি (পিইসি) এর সভা গত ১৪ মে অনুষ্ঠিত হয়। বর্ণিত ইঞ্জিন এবং কোচ প্রাপ্তি সাপেক্ষে উক্ত রুটে পরিকল্পনা অনুয়ায়ী ট্রেন পরিচালনা করা হবে।
দৈনিক আস্থা/এমএইচ



















