ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দেড় বছর পর কার্যালয়ে আ.লীগের নেতাকর্মীরা Logo বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করায় পানছড়ির জিয়ানগরে মিলাদ ও দোয়া মাহফিল Logo রমজানে স্কুল বন্ধের বিষয়ে আগামীকাল আলোচনা করব-সাইদুর রহমান Logo শপথ অনুষ্টানে ঢাকায় আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা Logo পার্বত্যবাসীর স্বপ্ন পূরণে ওয়াদুদ ভূইয়াকে মন্ত্রী হিসেবে দেখতে চায় পাহাড়বাসী Logo হাতিয়ায় ধর্ষণের অভিযোগ সঠিক নয়, দাবি পুলিশের Logo বিক্ষোভের ডাক দিল ১১ দলীয় জোট Logo চাঁদাবাজির অভিযোগে বিএনপির ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নবনির্বাচিত এমপি Logo গনদাবীতে পরিণত হচ্ছে ওয়াদুদ ভুইয়াকে মন্ত্রী করার দাবী Logo এআই ইম্প্যাক্ট সামিটের জন্য শপথে আসছেন না নরেন্দ্র মোদি

মহামারি কারনে বিপিএল হচ্ছে না এ বছর

News Editor
  • আপডেট সময় : ০৯:১৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০
  • / ১১১১ বার পড়া হয়েছে

মহামারি করোনাভাইরাস এবার কেড়ে নিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এ বছর টুর্নামেন্টটি আয়োজন করা সম্ভব হচ্ছে না, জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

দীর্ঘ ৭ মাস পর অবশেষে দেশের মাঠে ফিরেছে ক্রিকেট। প্রেসিডেন্টস কাপ নামে একটি তিন জাতি ওয়ানডে সিরিজের আয়োজন করেছে বিসিবি। মূলত শ্রীলঙ্কা সিরিজ স্থগিত হওয়ায় ক্রিকেটারদের খেলার মধ্যে রাখতেই এমন উদ্যোগ।

কেবল এই টুর্নামেন্টই নয়। আগামী মাসে একটি করপোরেট লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করতে চায় বিসিবি। এরই মধ্যে সেটি নিয়ে পরিকল্পনা শুরু করেছে তারা। এসবের কারণেই সম্ভব হচ্ছে না এবারের বিপিএল আয়োজন।

উন্মোচন করা হলো প্রেসিডেন্টস কাপের ট্রফি

বিপিএলের অন্যতম আকর্ষণ বিদেশি তারকা ক্রিকেটাররা। তবে করোনার আগ্রাসনে তারকাদের পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। সবমিলিয়ে এ বছর যে বিপিএল হচ্ছে না, সেটি নিশ্চিত করলেন বিসিবি বস।

রোববার (১১ অক্টোবর) গণমাধ্যমের সামনে নাজমুল হাসান পাপন বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি বিপিএল এ বছর হবে না। কারণ বিদেশি ক্রিকেটারদের আসা-যাওয়াসহ অনেক বিষয় আছে। আগামী বছর আয়োজন করা যায় কিনা সে বিষয়ে আমরা আবারও আলোচনায় বসব।  

গক বছর ডিসেম্বর মাসে শুরু হয় বিপিএল। ফ্র্যাঞ্চাইজিগুলো লাভের অঙ্ক চাওয়ায়, বিসিবি নিজ উদ্যোগেই আয়োজন করে সেবার। আগামীতে বিপিএল হলে সেটি কি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট থাকবে নাকি গত বছরের মতোই হবে, সেটি এখনো নিশ্চিত করতে পারেননি বিসিবি সভাপতি।

পাপন বলেন, ফ্র্যাঞ্চাইজি থাকবে নাকি গতবারের মতো করব, সে বিষয়ে আমরা এখনো সিদ্ধান্ত নেইনি। 

মহামারি কারনে বিপিএল হচ্ছে না এ বছর

আপডেট সময় : ০৯:১৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০