ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

‘মাগো, কী বিভৎসতা’, গৃহবধূকে নির্যাতনের ঘটনায় সরব অভিনেত্রীরা

News Editor
  • আপডেট সময় : ০৪:২২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০
  • / ১১৫১ বার পড়া হয়েছে

নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। প্রতিবাদে শামিল হয়েছেন দেশের চলচ্চিত্র তারকারাও।

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অরুণা বিশ্বাস। বেগমগঞ্জের ঘটনাটি ভীষণ মর্মাহত করেছে তাকে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে অরুণা বিশ্বাস ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন: ‘মাগো, কী বিভৎসতা! ধর্ষণ আবার ধর্ষণ, কী কুৎসিত! কবে থামবে?’ আরেকটি স্ট্যাটাসে অরুণা বিশ্বাস লিখেছেন, ‘এখন প্রত্যেকটি মেয়ের ত্রিশূল আর রামদা হাতে রাখার সময় এসেছে।’

২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১৪৯৯ জন, ৩০জনের মৃত্যু

এমন ন্যাক্কারজনক ঘটনার পর বাকরুদ্ধ হয়ে পড়েছেন চিত্রনায়িকা নিপুণ। তিনি লিখেছেন, ‘মা আমি লজ্জিত, আমি বিক্ষুব্ধ, আমি বাকরুদ্ধ।’ চিত্রনায়ক জায়েদ খান লিখেছেন, ‘নোয়াখালীর ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এমন নরপশুদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এ লজ্জা আমাদের সবার।’ জায়েদ খানের এই স্ট্যাটাসে মন্তব্য করেছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী শবনম পারভীন। তিনি লিখেছেন, ‘প্রতিবাদ জানাই এবং যোগ্য শাস্তি দাবি করছি এই ঘৃণ্য বর্বরোচিত হামলার জন্য।’

ধিক্কার জানিয়ে চিত্রনায়িকা জাকিয়া বারী মম লিখেছেন, ‘এই ধর্ষণের দেশ আর চাই না। মাননীয় এত ক্ষমতা দিয়ে কী হবে? দেশের নারী ধর্ষিত আর আমরা ধর্ষক! ধিক্কার।’

দাম্পত্য কলহের কারণে গত কয়েক মাস ধরে বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নে বাবার বাড়িতে অবস্থান করছিলেন ভুক্তভোগী নারী। স্থানীয় কয়েকজন যুবক তাকে নানাভাবে উত্ত্যক্ত ও অশালীন প্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় গত ২ সেপ্টেম্বর রাতে ঘরে ঢুকে ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতন চালায় তারা। ওই যুবকদের হুমকি ও ভয়ে ঘটনার পর থেকে বাড়ি ছেড়ে চলে যান তিনি। পরে পুলিশ তাকে উদ্ধার করে। এ ঘটনায় মামলা হয়েছে এবং প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

‘মাগো, কী বিভৎসতা’, গৃহবধূকে নির্যাতনের ঘটনায় সরব অভিনেত্রীরা

আপডেট সময় : ০৪:২২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০