ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প Logo ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৩:৫৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • / ১০৯৬ বার পড়া হয়েছে

মায়ের জন্য দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল ৩টায় মানিক মিয়া এভিনিউয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজার পূর্বে পরিবারের পক্ষ থেকে তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, আমার মা বেগম খালেদা জিয়া জীবিত থাকতে আপনাদের কাছ থেকে ঋণ নিয়ে থাকলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি পরিশোধ করে দেবো। তার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিবেন। মায়ের জন্য সবাই দোয়া করবেন।

এর আগে, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেন তার বড় ছেলে তারেক রহমান। এ ছাড়া জানাজায় লাখো মানুষ অংশ নিয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ দেশি-বিদেশি রাজনৈতিক, কূটনৈতিক ব্যক্তি ছাড়াও অসংখ্য মানুষ জানাজায় অংশ নেন।

জানাজার শুরুতে বিএনপি নেতা নজরুল ইসলাম খান খালেদা জিয়ার জীবন বৃত্তান্ত তুলে ধরেন।

ট্যাগস :

মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান

আপডেট সময় : ০৩:৫৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫