ঢাকা ০২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময় Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি Logo হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেই যুক্তরাষ্ট্র: বোরহান কবীর Logo ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ Logo পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাক্ষাৎ Logo সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন Logo পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র Logo ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল Logo চার বছরেও বাস্তবায়ন হয়নি হাইকোর্টের নির্দেশ Logo ইটের বদলে আসছে ব্লক

মাস্ক না পরায় দিনাজপুরের খানসামায় ৭ জনকে জরিমানা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৯:২০:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১
  • / ১১৪৫ বার পড়া হয়েছে

চৌধুরী নুপুর নাহার তাজ দিনাজপুর জেলা প্রতিনিধি:

মাস্ক না পরায় খানসামায় ৭ জনকে জরিমানা করা হয়েছে। মাস্কের ব্যবহার নিশ্চতকরণে সচেতনতাম‍ূলক কার্যক্রম ও মোবাইল কোর্ট পরিচালনা করে দিনাজপুরের খানসামায় ৭ জনের কাছ থেকে তিন হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

২ এপ্রিল শুক্রবার সকালে খানসামা উপজেলার খানসামা বাজার, চৌরঙ্গী বাজার ও পাকেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক ব্যবহার না করায় ৭ জনকে জরিমানা করেছেন খানসামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ মাহবুব-উল-ইসলাম।

খানসামা ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ মাহবুব-উল-ইসলাম জানান, করোনা প্রতিরোধে জনসাধারণের মাঝে মাক্স বিতরণ করছি পাশাপাশি জরিমানা করছি সচেতনতা বৃদ্ধির জন্য। সবাইকে বিশেষ ভাবে অনুরোধ করছি মাক্স পরিধান করুন তারপর স্বাস্থ্যবিধি মেনে বাইরে কাজ করুন।
করোনা দিন দিন মারাত্বক আকার ধারণ করছে।

সরকার ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করলেও নানা অজুহাতে অনেকে মাস্ক ব্যবহার করছেন না। সরকারী নির্দেশ মেনে চলুন, নিজে ও অন্যকে সেফ থাকার জন্য সাহায্য করুন।

মাক্স ছাড়া বাইরে বের হলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

ট্যাগস :

মাস্ক না পরায় দিনাজপুরের খানসামায় ৭ জনকে জরিমানা

আপডেট সময় : ০৯:২০:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১