ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মা-মেয়েকে কুপিয়ে হত্যা: শিশু আহত

Astha DESK
  • আপডেট সময় : ১২:২৬:২১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • / ১০২৬ বার পড়া হয়েছে

মা-মেয়েকে কুপিয়ে হত্যা: শিশু আহত

আস্থা ডেস্কঃ

চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় ঘরে ঢুকে মা ও মেয়েকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় আহত হয়েছে আরও এক শিশু।

শনিবার (১৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চেনামতি বড়ুয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, এনি বড়ুয়া (৪০) ও তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। আহত শিশুটির নাম পিয়াস বড়ুয়া (৫)।

জানা গেছে, পরিবারের কর্তা সুজন বড়ুয়া চট্টগ্রাম নগরের খাতুনগঞ্জ এলাকায় একটি আবাসিক ভবনের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না।

প্রতিবেশী সুরভী বড়ুয়া জানান, রাতে চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘরের দরজার সামনে এনি বড়ুয়া ও তার ছেলে পিয়াসকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে ঘরের ভেতরে প্রিয়ন্তী বড়ুয়ার রক্তাক্ত মরদেহ পাওয়া যায়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলে ঘটনাস্থলেই এনি বড়ুয়ার মৃত্যু হয়। গুরুতর আহত পিয়াসকে আনোয়ারা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত এনি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়া জানিয়েছেন, প্রতিবেশী লিমন বড়ুয়া তেজপ্রিয়র সঙ্গে তার আর্থিক লেনদেন ছিল। তার ধারণা, ওই লেনদেনসংক্রান্ত কাগজপত্রের খোঁজে কেউ বাড়িতে এসে এ হামলা চালিয়ে থাকতে পারে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জুনায়েত চৌধুরী বলেন, দুর্বৃত্তদের হামলায় মা ও মেয়ে নিহত হয়েছেন এবং এক শিশু আহত হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

মা-মেয়েকে কুপিয়ে হত্যা: শিশু আহত

আপডেট সময় : ১২:২৬:২১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬