ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বেয়াইয়ের সাথে সঙ্গম: অতিরিক্ত রক্তক্ষরণে বিয়াইনের মৃত্যু Logo আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: তথ্য উপদেষ্টা Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

মা হারালেন রোনালদিনহো

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০১:০৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১
  • / ১১৩৬ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :

ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রোনালদিনহোর মা মিগেলিনা ডস সান্তোস মারা গেছেন। প্রায় আড়াই মাস করোনাভাইরাসের সঙ্গে লড়াইর পর শনিবার ব্রাজিলের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

ব্রাজিল এবং পেরুর কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, গত ডিসেম্বরে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মিগেলিনা। শেষ পর্যন্ত আর সুস্থ হয়ে উঠতে পারেননি। হোম সিটি পোর্টো অ্যালেগ্রেতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

গত ডিসেম্বরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় ভক্ত-সমর্থকদের কাছে মায়ের সুস্থতার জন্য প্রার্থনা চেয়েছিলেন রোনালদিনহো। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তখন পোর্তো আলেগ্রের হাসপাতালে ভর্তি ছিলেন মিগেলিনা ডস সান্তোস।

মায়ের মৃত্যুতে রোনালদিনহোর প্রতি সমবেদনা জানিয়েছে সাবেক সতীর্থ ও ইউরোপের বিভিন্ন ক্লাব।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে এক পোস্টের মাধ্যমে রোনালদিনহোর প্রতি সহমর্মিতা জানিয়েছেন মেসি। তিনি লিখেছেন, ‘রোনি (রোনালদিনহো), আমার কোনো ভাষা জানা নেই। আমি বিশ্বাস করতে পারছি না। তোমার এবং তোমার পরিবারের জন্য অনেক শক্তি কামনা করছি। আমি খুবই দুঃখিত। পরপারে ভালো থাকুক তোমার মা।’

রোনালদিনহোর দুই সাবেক ক্লাব অ্যাথলেটিকো মিনেইরো এবং প্যারিস সেইন্ট জার্মেইও শোক প্রকাশ করেছে।

ট্যাগস :

মা হারালেন রোনালদিনহো

আপডেট সময় : ০১:০৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১