ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিরসরাইয়ের আবাসিক হোটেল থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার

Astha DESK
  • আপডেট সময় : ০৮:৪৮:২০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / ১০২৫ বার পড়া হয়েছে

মিরসরাইয়ের আবাসিক হোটেল থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রামের মিরসরাইয়ের আবাসিক হোটেল থেকে আমিনুল ইসলাম (৩৫) নামে এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় হোটেলকক্ষ থেকে তার স্ত্রী তাহমিনা আক্তার (২৮) ও ১০ মাস বয়সী সন্তান ফাতেয়া আক্তারকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

আজ সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার বড়তাকিয়া এলাকার ‘হোটেল রিলেক্স জোন’ থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ ও তার স্ত্রী-সন্তানকে উদ্ধার করা হয়।

নিহত আমিনুল ইসলাম মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের আব্দুল হক মাস্টার বাড়ির মৃত আবুল হোসেনের ছেলে। তিনি রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ লাইনে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, আমিনুল ইসলামের সঙ্গে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। রোববার (৯ আগস্ট) দুপুরে সন্তানের জন্মনিবন্ধন করার কথা বলে স্ত্রীকে বাড়ি থেকে নিয়ে যান আমিনুল। পরে বড়তাকিয়ার ওই আবাসিক হোটেল থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। একই কক্ষ থেকে তার স্ত্রী ও শিশুসন্তানকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাদিম হোসেন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের পর এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

মিরসরাইয়ের আবাসিক হোটেল থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৮:৪৮:২০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬