ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ইরানি ক্ষেপণাস্ত্র শনাক্ত করার ক্ষমতাই নাই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের! Logo ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী Logo নির্বাচনের পর অনেকাংশ ক্ষেত্রেই মালিকানা ফিরে পেয়েছি: অর্থমন্ত্রী Logo দখলদারদের বিরুদ্ধে হামলা জোরদান করেছে ইরান Logo জ্বালানি ব্যয় মেটাতে ২ বিলিয়ন ডলার ঋণ নিচ্ছে সরকার Logo এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় করলো ইরান Logo বঙ্গভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি Logo জীবিত ছেলেকে মৃত দেখিয়ে মামলা: শেখ হাসিনা-কাদেরসহ ১২৪ জনকে অব্যাহতি Logo ইউনূসের মতো অযোগ্য ও বাটপার শাসক হাজার বছরেও আসেনি-আনিস আলমগীর Logo নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ চায় আওয়ামী লীগ

মেক্সিকোর বারে সহিংসতায় ১১ জন নিহত

News Editor
  • আপডেট সময় : ০৩:৩৪:১৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০
  • / ১০৯৭ বার পড়া হয়েছে

মেক্সিকোর একটি বারে সহিংসতায় ১১ জন নিহত হয়েছেন। দেশটির মধ্যাঞ্চলীয় রাজ্য গুয়ানাজুয়াতোতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, সরকার দলগত সহিংসতা বন্ধ করার প্রতিশ্রুতি দেয়া সত্ত্বেও দেশটি রেকর্ড খুনের হারে জর্জরিত হয়ে পড়েছে।

আরও পড়ুন : আফগান সরকারের সাথে আলোচনায় তালেবানের শর্ত 

গুয়ানাজুয়াতোর অ্যাটর্নি জেনারেলের দফতর এক বিবৃতিতে জানিয়েছে, রোববার ভোরে ফেরাল দেল প্রোগেসো শহরের ওই বার থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে সাতজন পুরুষ ও চারজন নারী। এছাড়া সেখানে গুলিতে আহত অপর একজন নারীকেও পাওয়া গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, মেক্সিকোর গাড়ি নির্মাণ শিল্পের কেন্দ্রস্থল গুয়ানাজুয়াতো অপরাধীদের সহিংসতার ক্ষেত্রে পরিণত হয়েছে। এখানে দুই অপরাধী গোষ্ঠী স্থানীয় সান্তা রোসা দে লিমা ও শক্তিশালী জালিসকো নিউ জেনারেশন কার্টেলের মধ্যে প্রায়ই প্রাণঘাতি ঘটনা ঘটছে। এর আগে, জুলাইয়ে প্রদেশটির একটি মাদক নিরাময় কেন্দ্রে বন্দুকধারীদের গুলিতে ২৪ জন নিহত হন।

মেক্সিকোর বারে সহিংসতায় ১১ জন নিহত

আপডেট সময় : ০৩:৩৪:১৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০