ঢাকা ১১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দুর্নীতির অভিযোগে শীর্ষে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ Logo চিফ প্রসিকিউটরের চেয়ারকে’ টাকা আয়ের হাতিয়ার করেছিল তাজুল ইসলাম Logo ডক্টর ইউনূসের বিরুদ্ধে হচ্ছে রাষ্ট্রদ্রোহের মামলা Logo নড়াইলের সিঙ্গাশোলপুরে আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষে নিহত-৪ Logo রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ Logo ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে Logo মহাসড়কে চাঁদাবাজি বন্ধের দাবীতে শেরপুরে ছাত্রদলের মানববন্ধন Logo সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক প্রার্থী সুমন Logo হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন Logo সৌরবিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতার লক্ষে খাগড়াছড়িতে মানববন্ধন

মোংলা বন্দরে মেট্রোরেলের যন্ত্রাংশ খালাস শুরু.

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৩:৩১:১৯ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১
  • / ১১৪৩ বার পড়া হয়েছে

প্রথমবারেরমত মোংলা বন্দরে খালাস শুরু হয়েছে মেট্রোরেলের যন্ত্রাংশ। বন্দর জেটির ৭ নম্বর জেটিতে বুধবার(৩১মার্চ) সন্ধ্যা ৬ টায় থাইল্যান্ড পতাকাবাহী জাহাজে আসা মেট্রোরেলের ৬টি খালাস প্রক্রিয়া শুরু হয়।

জাপানের কাওয়াসাতি হ্যাভি ইন্ড্রাষ্ট্রি থেকে উৎপাদিত এই যন্ত্রাংশ সেখানকার কোবে বন্দর থেকে আসা এই বগি নদী পথে যাবে উত্তরার দিয়াবাড়ী।

মেট্রোরেলের এসব যন্ত্রপাতিবাহী বিদেশি জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট ষ্টীমশিপ কোম্পানি লিঃ এর মহাব্যবস্থাপক মোঃ ওয়াহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।তিনি এসময় আরও বলেন, বিদেশি আরও ২৪টি জাহাজে করে ২০২২ সালের মধ্যে ১৪৪ টি মেট্ররেলের কোচ আসবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল এম মুসা বলেন, বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে ধীরে ধীরে নানামূখী উন্নয়নমূলক কর্মকান্ডের ফলে দেশি বিদেশি ব্যবসায়ীরা এ বন্দর ব্যবহারে উৎসহ পাচ্ছেন। এরই ধারাবাহিকতায় মোংলা বন্দরে আজ জাপান থেকে এসেছে মেট্রোরেলের প্রথম চালান।

মাত্র ১৬ ঘন্টায় মেট্রোরেলের এই যন্ত্রাংশ খালাস হবে বলেও জানান তিনি। এরপরে আরও সেসব মালামাল আসবে সেগুলোও আধুনিক ক্রেন দিয়ে দ্রুত খালাস করার জন্য প্রস্তুত রয়েছেন তারা।

বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডে মোংলা বন্দরে গাড়ি, রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রাংশসহ মেট্রোরেলের এ মালামাল এখানে খালাস হওয়ায় এটিকে মাইলফলক হিসেবে দেখছেন ব্যবসায়ীরা।

বন্দর ব্যবহারকারী সৈয়দ জাহিদ হোসেন ও এইচ এম দুলাল বলেন, মূল্যবান এসব মালামাল মোংলা বন্দর দিয়ে খালাস হওয়ায় এটি একটি যুগান্তকারী পদক্ষেপ এবং এক সময়ের মৃতপ্রায় মোংলা বন্দর এখন আধুনিকতার শীর্ষে।

চলতি বছরের ডিসেম্বরে ঢাকার উত্তরা থেকে আগারগাও পর্যন্ত প্রথম পরীক্ষামূলকভাবে মেট্টোরেল চলাচল শুরু করবে।সেই লক্ষ্যে বুধবার বিদেশ থেকে মোংলা বন্দরে এসে পৌঁছেছে মেট্টোরেলের ৬টি রেলওয়ে কারের (কোচ) প্রথম চালান।

ট্যাগস :

মোংলা বন্দরে মেট্রোরেলের যন্ত্রাংশ খালাস শুরু.

আপডেট সময় : ০৩:৩১:১৯ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১