শিরোনাম:
মোহাম্মদপুরে চালকের মরদেহ উদ্ধার
Astha DESK
- আপডেট সময় : ০৩:৪১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
- / ১০৯৯ বার পড়া হয়েছে
মোহাম্মদপুরে চালকের মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টারঃ
রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডে এবি ব্যাংকের গাড়ি থেকে শাহজাহান (৫০) নামের এক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
আজ সকালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিদ্যুতের খুঁটির সংঙ্গে ধাক্কা খায়। গাড়িটি চালু অবস্থায় ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় গাড়ির গ্লাস ভেঙে অচেতন অবস্থায় চালককে উদ্ধার করা হয়। পরে সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মোহাম্মদপুর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘এবি ব্যাংকের গাড়ি থেকে অচেতন অবস্থায় শাহজাহানকে উদ্ধার করা হয়েছিল। তিনি ব্যাংকটির নিয়োগ করা গাড়িচালক। কর্মকর্তাদের আনা-নেওয়া করতেন তিনি।






















