যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান
- আপডেট সময় : ০২:০৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
- / ১০০০ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান
আন্তর্জাতিক ডেস্কঃ
ইরান যুক্তরাষ্ট্রের দেয়া নতুন যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) ওয়াশিংটনের এই প্রস্তাব ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদি তেহরানের কাছে পৌঁছে দেন।
ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, তারা কোনো অস্থায়ী চুক্তিতে আগ্রহী নন। কারণ, এমন কোনো সমঝোতা হলে হরমুজ প্রণালি সংক্রান্ত বিরোধের সমাধান হবে না বলে মনে করছে তেহরান।
তবে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতির বিস্তারিত শর্ত সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এর আগে ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন।
সফরের পর বৃহস্পতিবার তিনি ইরানের রাজধানী তেহরানে পৌঁছান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের আমন্ত্রণেই তার এই সফর বলে জানা গেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে মধ্যস্থতার অংশ হিসেবেই আল-জাইদির এই সফর বলে ধারণা করা হচ্ছে। (সূত্র-নিউইয়র্ক টাইমস ও রুশ বার্তা সংস্থা তাস)।
























