যুবলীগ কর্মীকে ধরতে বাসায় অভিযান, না পেয়ে বাবাকে আটক
- আপডেট সময় : ০১:১৭:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- / ৯৯৮ বার পড়া হয়েছে
যুবলীগ কর্মীকে ধরতে বাসায় অভিযান, না পেয়ে বাবাকে আটক
সাভার প্রতিনিধিঃ
কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক কর্মীকে ধরতে ঢাকার ধামরাইয়ের বাসায় অভিযান চালিয়ে না পেয়ে তার বাবাকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মোহাম্মদ কলিম উদ্দিন (৬০) ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের ভাবনহাটি গ্রামের বাসিন্দা। তার ছেলে ইঞ্জিনিয়ার রিফাত আহমেদ যুবলীগের কর্মী বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য, আটক ব্যক্তির দলীয় পদবি না থাকলেও তিনি আওয়ামী লীগের সমর্থক। তার নামে থানায় কোনও মামলা নেই। পেন্ডিং মামলায় আটক দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হুদা খান বলেন, ওই ব্যক্তির ছেলে রিফাত নিষিদ্ধ যুবলীগের নেতা। তার নেতৃত্বে কিছুদিন আগে মিছিল হয়েছে। কাওয়ালীপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে একদল পুলিশ রিফাতের বাড়িতে অভিযান চালিয়েছে।
কাওয়ালীপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলেন, রিফাত নিষিদ্ধ যুবলীগ নেতা এবং তার পুরো পরিবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক। সেই কারণে কলিম উদ্দিনকে পেন্ডিং একটি মামলায় আটক দেখানো হয়েছে।
আস্থা/এমএইচ



















