ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময় Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি Logo হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেই যুক্তরাষ্ট্র: বোরহান কবীর Logo ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ Logo পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাক্ষাৎ Logo সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন Logo পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র Logo ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল Logo চার বছরেও বাস্তবায়ন হয়নি হাইকোর্টের নির্দেশ Logo ইটের বদলে আসছে ব্লক

রংপুরের মিঠাপুকুরে অভিমানে ছেলের আত্মহত্যা,

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১২:৫৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১
  • / ১২৩৬ বার পড়া হয়েছে
রিয়াজুল হক সাগর,রংপুর জেলা প্রতিনিধি:
রংপুরের মিঠাপুকুরে মা-বাবার ওপর অভিমান করে আব্বাস আলী নামে এক কিশোর আত্মহত্যা করেছে। ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে ঘটনার একদিন পর বাবার মৃত্যু হয়েছে। নিহত আব্বাস আলী ওই উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের শ্যামপুরের মোজাম্মেল হকের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে মা-বাবার সঙ্গে অভিমান করে মঙ্গলবার সন্ধায় নিজ ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করে আব্বাস মিয়া।
পরদিন সকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে বুধবার বিকেলে বাবা মোজাম্মেল হকের মৃত্যু হয়।
একদিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। মিঠাপুকুর থানার ওসি আমিরুজ্জামান বলেন, একদিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু সত্যিই হৃদয়বিদারক।
ছেলে আব্বাস আলীর মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। বাবা মোজাম্মেল হকের স্বাভাবিক মৃত্যু হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে।
ট্যাগস :

রংপুরের মিঠাপুকুরে অভিমানে ছেলের আত্মহত্যা,

আপডেট সময় : ১২:৫৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১