ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময় Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি Logo হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেই যুক্তরাষ্ট্র: বোরহান কবীর Logo ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ Logo পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাক্ষাৎ Logo সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন Logo পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র Logo ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল Logo চার বছরেও বাস্তবায়ন হয়নি হাইকোর্টের নির্দেশ Logo ইটের বদলে আসছে ব্লক

রংপুর মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৪:১৮:৩২ অপরাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১
  • / ১১৬৪ বার পড়া হয়েছে
রিয়াজুল হক সাগর,রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুর মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের দুইদিন ধরে অঘোষিত ধর্মঘট চলায় চরম ভোগান্তিতে পড়েছে রোগীরা। রোগীর স্বজনদের দুর্ব্যবহারের প্রতিবাদে চিকিৎসকরা পূর্বঘোষণা ছাড়াই ধর্মঘট পালন করে আসছেন।
রোববার (৪ এপ্রিল) বিকাল পর্যন্ত দ্বিতীয় দিনে মত ধর্মঘট অব্যাহত রয়েছে। শনিবার দুপুর থেকে শুরু হওয়া ধর্মঘট দ্বিতীয় দিনেও চলছে।
চিকিৎসকরা মেডিকেল ছেড়ে যাওয়ার ফলে চরম বিড়ম্বনায় পড়েছেন শত শত রোগী ও তাদের স্বজনরা। রোগী ও তাদের স্বজনরা জানান, হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা ধর্মঘট ডাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
মূলত ইন্টার্নদের ওপরই ভর্তি রোগীদের চিকিৎসা নির্ভর করায় তাদের অনুপস্থিতে পুরো চিকিৎসা ব্যবস্থার ওপর এর প্রভাব পড়েছে।
শুক্রবার (২ এপ্রিল) রাতে শিশু ওয়ার্ডে একজন রোগীর স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের অপ্রীতিকর ঘটনা ঘটে। এরে প্রেক্ষিতে ইন্টার্ন চিকিৎসকরা ব্যবস্থা নেওয়ার জন্য রোববার দুপুর ২টা পর্যন্ত সময় বেঁধে দেয়। কিন্তু কিছু না জানিয়ে তারা শনিবার দুপুর থেকে হাসপাতাল ছেড়ে যায়।
এ ব্যাপারে বিভিন্নভাবে ইন্টার্নদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. মো. রেজাউল করিম সাংবাদিকদের রোববার বিকালে জানান, এখন পর্যন্ত ইন্টার্নদের ধর্মঘটের তেমন কোনো প্রভাব পড়েনি।
তবে তাদের ধর্মঘট অব্যাহত হলে সমস্যা সৃষ্টি হবে।
ট্যাগস :

রংপুর মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট

আপডেট সময় : ০৪:১৮:৩২ অপরাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১