ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙ্গামাটিতে বাকপ্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ: কিশোর আটক

Astha DESK
  • আপডেট সময় : ০১:০৮:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • / ১০৩২ বার পড়া হয়েছে

রাঙ্গামাটিতে বাকপ্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ: কিশোর আটক

রাঙ্গামাটি প্রতিনিধিঃ

রাঙ্গামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নে এক প্রতিবন্ধী পাহাড়ি কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে মোঃ সাইফুল ইসলাম তসিব (১৫) নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার (১৫ মে) সকাল সাড়ে ৯ টার দিকে বন্দুকভাঙ্গা এলাকার ২নং ওয়ার্ডের চংলাছড়িতে এই ঘটনাটি ঘটে। আটক তসিব শহরের রিজার্ভ বাজার পুরানবস্তি এলাকার বাসিন্দা মোঃ সেলিম-এর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার সময় ভুক্তভোগী কিশোরীর পরিবারের সদস্যরা মাছ সংগ্রহের জন্য বাড়ির বাইরে গিয়ে ছিলো। এসময় বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত তসিব সকাল সাড়ে ৯ টার দিকে ঘরে ঢুকে বাকপ্রতিবন্ধী কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে স্থানীয় এলাকাবাসী বিকেলে অভিযুক্তকে জনতা আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

তবে অভিযুক্ত কিশোর মোঃ সাইফুল ইসলাম তসিব-এর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

রাঙ্গামাটি কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত কিশোরকে থানায় নিয়ে আসা হয়েছে এবং ভুক্তভোগী কিশোরীকে প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

রাঙ্গামাটিতে বাকপ্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ: কিশোর আটক

আপডেট সময় : ০১:০৮:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬