শিরোনাম:
রাজধানীতে চলন্ত বাসে আগুন
Astha DESK
- আপডেট সময় : ০৮:২৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- / ১০০১ বার পড়া হয়েছে
রাজধানীতে চলন্ত বাসে আগুন
স্টাফ রিপোর্টারঃ
রাজধানীর মিরপুর-১১ নম্বরে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।
আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে জমজম টাওয়ারের পাশে এঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, ‘সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে। তবে হতাহত বা আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানতে পারেননি।
আস্থা/এমএইচ





















