ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প Logo ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

রাজধানীর বিমানবন্দর এক্সপ্রেসওয়ের গার্ডার ভেঙে চীনা নাগরিকসহ আহত ৪

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:৩৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১
  • / ১১২০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

রাজধানীর বিমানবন্দর এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডার ভেঙে চীনা নাগরিকসহ কমপক্ষে চারজন আহত হয়েছেন।

রোববার (১৪ মার্চ) সকাল ১০টার পর এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল সাড়ে দশটার দিকে আমরা খবর পেয়েছি গার্ডার ভেঙে চারজন আহত হয়েছেন। বর্তমানে তাদের কী অবস্থা তা বিস্তারিত বলতে পারছি না।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির ঢাকা পোস্টকে বলেন, আহতদের মধ্যে দুই জন চীনা নাগরিক, বাকিরা বাংলাদেশি। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এ এইচ এম এস আক্তার ঢাকা পোস্টকে বলেন, গার্ডার ভেঙে পড়ার ঘটনাটি আমাদের প্রকল্প এলাকায় ঘটেনি। এটি বিআরটি প্রকল্প এলাকায় ঘটেছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি।

ট্যাগস :

রাজধানীর বিমানবন্দর এক্সপ্রেসওয়ের গার্ডার ভেঙে চীনা নাগরিকসহ আহত ৪

আপডেট সময় : ০৫:৩৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১