রামগড়ে বাল্য বিবাহ প্রতিরোধে ভ্রাম্যমান আদালত
- আপডেট সময় : ১০:০০:৪৭ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
- / ১০৫৬ বার পড়া হয়েছে
রামগড়ে বাল্য বিবাহ প্রতিরোধে ভ্রাম্যমান আদালত
স্টাফ রিপোর্টারঃ
খাগড়াছড়ির রামগড়ে বাল্য বিবাহ প্রতিরোধে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন রামগড়।
আজ রবিবার ( ৯ আগষ্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার পাতাছড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত থলিপাড়া এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া একটি মেয়ের বাল্য বিবাহ হচ্ছে মর্মে গোপন সূত্রে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দ্বীন আল জান্নাত-এর নেতৃত্বে উপজেলা প্রশাসনের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্য বিবাহের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাল্য বিবাহটি বন্ধ করে।
মেয়ের বাবা মোঃ মহিন উদ্দিন মানিক (৩৮) অপরাধ স্বীকার করা সাপেক্ষে বাল্য বিবাহ নিরোধ আইন, ২০১৭ এর ৮ ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং উভয় পক্ষের অভিভাবক থেকে মুচলেকা নেয়া হয়।




















