ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাভারে ছাত্রদল নেতার নির্যাতনে চোখ হারাতে বসছে কিশোর Logo ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে ৩ ঘণ্টা সংঘর্ষ, নিহত-১ Logo অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সম্প্রতি তুরাগ নদ থেকে তিন ব্যক্তির লাশ উদ্ধার Logo সীমান্তের শূন্যরেখায় দুই সপ্তাহ: ক্ষুধা, অনিশ্চয়তা আর বেঁচে থাকার লড়াই Logo সন্দ্বীপে ১৫ কোটি টাকা আত্মসাত: ভুক্তভোগীদের মানববন্ধন Logo টাঙ্গাইলে হত্যা মামলায় ৮ আসামির যাবজ্জীবন কারাদন্ড Logo প্রধান শিক্ষককে জুতাপেটা: বিএনপির নেতাকে শোকজ Logo জী‌বিত ব্যক্তি মৃত দে‌খি‌য়ে বয়স্ক ভাতা বন্ধ: প্রতিবাদে বিক্ষোভ Logo নিম্ন আয়ের মানুষের জন্য তৈয়ারী হবে আবাসন প্রকল্প

রামপালে জমির বিরোধের জেরে সংঘর্ষে নারীসহ ৬ জন আহত

Astha DESK
  • আপডেট সময় : ০৯:৩৫:০১ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪
  • / ১১১২ বার পড়া হয়েছে

রামপালে জমির বিরোধের জেরে সংঘর্ষে নারীসহ ৬ জন আহত

রামপাল প্রতিনিধিঃ

রামপালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক নারীসহ ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের দুইজনকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

আহতরা হলেন, উপজেলার মুজিবনগর গ্রামের মিকাইল গাজীর স্ত্রী রহিমা বেগম (৪৫), মিকাইল গাজীর দুই ছেলে জিহাদুল ইসলাম (৩৫), জাহিদুল ইসলাম (৩২) ও শ্রমিক আব্দুল্লাহ। অপরদিকে প্রতিপক্ষের মোজাফফর (৫২) ও জিকা শেখ (১৫) আহত হয়ে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে নিশ্চিত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার মুজিবনগর গ্রামের জেহাদ ও জাহিদ দুই ভাই তাদের জমিতে শান্তিপূর্ণভাবে দীর্ঘ দিন ধরে মৎস্য চাষ করে আসছেন। ঘটনার দিন বুধবার (১৭ জানুয়ারী) সকাল ১০ টায় একই এলাকার প্রতিপক্ষ মোতাহার শেখ, মোজাফফর শেখ, মতিয়ার রহমান, মিরাজুল ইসলাম, জিকা ও বাঁশতলী গ্রামের পিয়ার হোসেন তাদের জমিতে মাটি কাটতে বাঁধা দেন। তারা বিবাদীদের কথা না শোনায় ভুক্তভোগীদের মারপিট করে আহত করেন। ওই সময় বিবাদীরা তাদের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে এবং নগদ ৫০ হাজার টাকা লুট করে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ বিষয়ে অভিযুক্ত কারো সাথে কোন যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে রামপাল থানার ওসি (তদন্ত) বিধান চন্দ্রের নিকট জানতে চাইলে তিনি মারপিটের ঘটনাটি নিশ্চিত করে বলেন, নদীর চর ভরাটি জমি নিয়ে বিরোধ। উভয় পক্ষ লিখিত অভিযোগ দিয়েছে। বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের সাথে কথা বলে আইনি ব্যাবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

রামপালে জমির বিরোধের জেরে সংঘর্ষে নারীসহ ৬ জন আহত

আপডেট সময় : ০৯:৩৫:০১ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪