ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

রিফাত শরীফ হত্যা মামলার রায়ের কপি নিয়ে ঢাকার উদ্দেশে মিন্নির বাবা

News Editor
  • আপডেট সময় : ১১:২০:৩১ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০
  • / ১২০০ বার পড়া হয়েছে

রিফাত হত্যা মামলার পূর্ণাঙ্গ রায়ের কপি নিয়ে ঢাকা উদ্দেশে রওনা দিয়েছেন মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর। রায়ের কপি নিয়ে মিন্নির মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করতেই তিনি ঢাকায় আসছেন।

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে বরগুনা জেলা ও দায়রা জজ আদালত থেকে পূর্ণাঙ্গ রায়ের সার্টিফায়েড কপি হাতে পেয়েছেন মিন্নির বাবা। তবে মিন্নির বাবার মুঠোফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

করোনা মোকাবিলায় অন্য দলগুলো শুধু সমালোচনা করছেঃ প্রধানমন্ত্রী

রায়ের কপি পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম। রায়ের কপি নিয়ে মিন্নির বাবা রাতেই ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (০৪ অক্টোবর) উচ্চ আদালতে আপিলের জন্য আবেদন করবেন।

২০১৯ সালের ২৬ জুন রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করে করা হয়। পরে ওই ঘটনায় রিফাত শরীফের বাবা আবদুল হালিম দুলাল শরীফের দায়ের করা মামলায় প্রধান সাক্ষী মিন্নিকে আসামি করা হলে মামলা নতুন দিকে মোড় নেয়। গত বুধবার বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের দেয়া রায়ে মিন্নি, রিফাত ফরাজী, আল কইয়ুম ওরফে রাব্বি আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, মো. রেজোয়ানুল আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় ও মো. হাসানকে মৃত্যুদণ্ড ও প্রত্যেক আসামিকে পঞ্চাশ হাজার টাকা করে জরিমানার নির্দেশ দেয়া হয়।

প্রাপ্তবয়স্ক বাকি চার আসামিকে বেকসুর খালাস দেয়া হয়। ওই রায় দেয়ার চার কার্যদিবসের মধ্যে দণ্ডিত আসামিদের উচ্চ আদালতে আপিল করার জন্য রায়ে উল্লেখ করা হয়।

রিফাত শরীফ হত্যা মামলার রায়ের কপি নিয়ে ঢাকার উদ্দেশে মিন্নির বাবা

আপডেট সময় : ১১:২০:৩১ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০