শিরোনাম:
র্যাব সদস্যকে হত্যার পর ডিবি পুলিশকে কুপিয়ে জখম
Astha DESK
- আপডেট সময় : ০১:২০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
- / ১১৪১ বার পড়া হয়েছে
আতিকুর রহমান আতিক:
বরিশালের উজিরপুরে মাদক উদ্ধারে গিয়ে হামলার শিকার হয়েছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। এসময় ডিবির সদস্য নাম মৃনালকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে মাদক কারবারিরা। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার (২২ মে) দুপুর দেড়টার দিকে উজিরপুর পৌরসভার খেয়াঘাট এলাকায় এই হামলার ঘটনা ঘটে। জেলার পুলিশ সুপার এ. জেড. এম মোস্তাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়া আটককৃতরা হলেন, মাদক কারবারি শামীম মোল্লা (২৬), বৃদ্ধ মুনসুর মোল্লা (৭০), আলাউদ্দিন (২৪) ও আরিফ মোল্লা (২৩)।
প্রসঙ্গত, এর আগে সিলেট নগরীর কোতোয়ালি থানাধীন ক্বিনব্রিজ এলাকায় ছিনতাইকারীকে ধরতে গিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর এক সদস্য ইমন আচার্য্য ছুরিকাঘাতে নিহত হয়েছেন। শুক্রবার (২২ মে) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
দৈনিক আস্থা/এমএইচ



















