লাইলাতুল কদর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষামন্ত্রী
- আপডেট সময় : ১১:০০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
- / ১৩৩৬ বার পড়া হয়েছে
লাইলাতুল কদর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষামন্ত্রী
আতিকুর রহমান আতিকঃ
এই পবিত্র রাতে আমরা যেন বেশি বেশি ইবাদত-বন্দেগি, তওবা ও দোয়ার মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি এবং মানবকল্যাণে নিজেদের নিয়োজিত করি।
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমান ভাই-বোনকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
রোববার (১৫ মার্চ) নিজের ফেসবুক একাউন্টে দেয়া এক পোস্টের মাধ্যমে এ শুভেচ্ছা জানান তিনি।
পোস্টে তিনি লেখেন, লাইলাতুল কদর আল্লাহ তাআলার অসীম রহমত ও বরকতে পরিপূর্ণ এক মহিমান্বিত রাত। এই রাতেই নাজিল হয়েছে পবিত্র কুরআনুল কারিম, আর মহান আল্লাহ এ রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। এই পবিত্র রাতে আমরা যেন বেশি বেশি ইবাদত-বন্দেগি, তওবা ও দোয়ার মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি এবং মানবকল্যাণে নিজেদের নিয়োজিত করি।
তিনি আরো লেখেন, মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি— পবিত্র লাইলাতুল কদরের অসীম রহমত আমাদের সবার ওপর বর্ষিত হোক এবং আমাদের প্রিয় দেশকে শান্তি, সম্প্রীতি ও অগ্রগতির পথে এগিয়ে নিক।
দৈনিক আস্থা/এমএইচ










