শিরোনাম:
শরীয়তপুরে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সংঘর্ষ: যুবলীগ কর্মী নিহত
Astha DESK
- আপডেট সময় : ১১:২৪:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
- / ১০০৭ বার পড়া হয়েছে
শরীয়তপুরের বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সংঘর্ষ: যুবলীগ কর্মী নিহত
আস্থা ডেস্কঃ
শরীয়তপুরের জাজিরায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবলীগ কর্মী ইব্রাহিম সিপাহী নিহত হয়েছে। তিনি সদর উপজেলার মধ্য সোনামুখী এলাকার হাফিজউদ্দীন সিপাহীর ছেলে। এসময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে আরও ২ জন। শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ রোববার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৬ টার দিকে উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে এ ঘটনা ঘটে।
অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পদ্মা সেতু অবরোধ করেন। এসময় বিএনপির সঙ্গে তাদের সংঘর্ষ হয় এবং এতে ১ জন নিহত ও ২ জন গুরুতর আহত হয়।
আস্থা/এমএইচ



















