ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাংবাদিকদের বাথরুম, টয়লেট পরিষ্কারের দায়িত্ব দেওয়া উচিত, উপ-পরিচালক, ভয়ে করলো ডিলেট Logo ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রেস্টুরেন্টে আগুন Logo রামগড়ে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফ (প্রসিত)-এর গোলাগুলি, নিহত-২, আহত-১ Logo চট্টগ্রামে আটকের একদিন পর যুবলীগ নেতার মৃত্যু Logo মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসায় বসছে কর Logo শার্শায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি Logo অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক Logo তারাগঞ্জে শিশু সানজিদা হত্যার রহস্য উন্মোচন, ব্রিফিংয়ে পুলিশ সুপার Logo জেল বন্দি বিএনপি নেতা, ঢাকায় চালিয়েছেন গুলি: হয়ে গেলো মামলায় আসামী Logo গাজীপুরে বন্ধ হলো দুটি কারখানা: বেকার হলো ১৮০০ শ্রমিক

শাহজালালে ২৮ সোনার বার উদ্ধার

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১০:৫৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১
  • / ১০৬৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি বিশেষ ফ্লাইট থেকে ২৮টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

শুক্রবার দুবাই-ঢাকা বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটির আসনের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ওই সোনার বার উদ্ধার করা হয়।

[irp]

বিমানবন্দর শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, পাচারের উদ্দেশ্যে বিশেষ ফ্লাইটের উড়োজাহাজের আসনের নিচে ২৮টি সোনার বার লুকিয়ে রেখে আসছিল যাত্রীবেশি চোরাকারবারীরা। বিশেষ ফ্লাইটটি যখন বৃহস্পতিবার রাত ২টায় বিমানবন্দরে অবতরণ করে তখন গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পচিালক মো. ইফতেখার আলম ভূঁইয়ার নেতৃত্বে বিমানের ফ্লাইটটিতে অভিযান চালানো হয়। অভিযানে সোনার ২৮টি বার উদ্ধার করা হয়, যার ওজন সোয়া তিন কেজি। বারগুলোর বর্তমান বাজার মূল্য দুই কোটি ৬ লাখ ২৫ হাজার টাকা।

শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক মো. ইফতেখার আলম ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে বিমানবন্দরে শুল্ক গোয়েন্দার নজরদারি বৃদ্ধি করা হয়। যাত্রীরা নামার পর তাতে অভিযান চালায় শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। এ ঘটনায় একটি মামলা হয়েছে। তবে সোনার বার পাচারে জড়িত কাউকে শনাক্ত করা যায়নি।

ট্যাগস :

শাহজালালে ২৮ সোনার বার উদ্ধার

আপডেট সময় : ১০:৫৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১