ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শিবপুরে টেবিলে চিরকুট রেখে শিক্ষকের আত্মহত্যা

Astha DESK
  • আপডেট সময় : ০৫:০৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • / ১০২৯ বার পড়া হয়েছে

শিবপুরে টেবিলে চিরকুট রেখে শিক্ষকের আত্মহত্যা

নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর শিবপুরে টেবিলে চিরকুট রেখে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন সহকারী প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসাইন। শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ২০১৬ সালে তিনি এ স্কুলে যোগ দিয়েছিলেন।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কলেজ গেইট স্কুল সংলগ্ন ভাড়া বাসা থেকে সহকারী প্রধান শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। সে গাজীপুরের কাপাসিয়া উপজেলার গোসিংগা গ্রামের মৃত হাসান আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দীর্ঘ সময় দরজা-জানালা বন্ধ দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। অনেক ডাকাডাকির পরও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় মোঃ বিল্লাল হোসাইনের মরা দেহ দেখতে পায়।

শিবপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মামুন বলেন, স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় কক্ষের টেবিল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। তবে তদন্তের সার্থে তা প্রকাশ করা হচ্ছে না। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন মোহাম্মদ আলমগীর বলেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের এমন মৃত্যু মেনে নেওয়া কষ্টকর। কেন তিনি আত্মহত্যা করলেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে তিনি মানসিক হতাশায় ভুগছিলেন।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

শিবপুরে টেবিলে চিরকুট রেখে শিক্ষকের আত্মহত্যা

আপডেট সময় : ০৫:০৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬