ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ময়মনসিংহ রাস্তা বন্ধ করে এনসিপির পথসভা, ভোগান্তিতে যাত্রীরা Logo দুই গ্রামবাসীর সংঘর্ষ নারী নিহত; আহত ৪০ Logo ফুলবাড়িয়ায় শিক্ষকের উপর হামলার প্রতিবাদ শিক্ষার্থীদের Logo কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আটক Logo ২০১৮ সালের যুবলীগ নেতা হত্যা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি শেখ হাসিনা Logo আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া ছয় সমন্বয়ক মীর জাফর-মাসুদ কামাল Logo সুবর্ণচরে সাংবাদিকদের হত্যার হুমকি, থানায় জিডি Logo উত্তরের ৬ জেলার নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক Logo রাঙামাটিতে মায়ের দায়ের কোপে ছেলের মৃত্যু; বাবা-মা আটক Logo রিয়াদে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ

শীতলক্ষ্যায় লঞ্চডুবি : আরো ৫ লাশ উদ্ধার, মোট ৩৫

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৬:৫৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১
  • / ১০৯৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

শীতলক্ষ্যায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনার লা‌শের মি‌ছিল বে‌ড়ে চ‌লে‌ছে। দুর্ঘটনার তৃতীয় দিন মঙ্গলবার সকালে আরো পাঁচজনের লাশ ভে‌সে উঠে। কয়লাঘাট এলাকা থেকে তাদের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।

এ নিয়ে মোট ৩৫ জনের লাশ উদ্ধার করা হ‌লো। মঙ্গলবার সকালে এ তথ্য নি‌শ্চিত ক‌রে নৌ-পু‌লিশ।

এর আগে সোমবার পর্যন্ত উদ্ধার হওয়া লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে প্রদান করা হয়।

লঞ্চডুবির ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরী ববিকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এ ছাড়া বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিচালক রফিকুল ইসলামকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। নৌ-পরিবহন মন্ত্রণালয়ও একটি তদন্ত কমিটি গঠন করেছে।

উল্লেখ্য, রোববার সন্ধ্যা সোয়া ৬টার দিকে নারায়ণগঞ্জ কয়লাঘাট এলাকায় কার্গো জাহাজের ধাক্কায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে সাবিত আল হাসান নামে যাত্রীবাহী লঞ্চটি ডুবে যায়।

সোমবার দুপুর ১২টায় লঞ্চটি উদ্ধারের পর সোয়া ১টায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেন বিআইডব্লিটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক।

ট্যাগস :

শীতলক্ষ্যায় লঞ্চডুবি : আরো ৫ লাশ উদ্ধার, মোট ৩৫

আপডেট সময় : ০৬:৫৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১