ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দেড় বছর পর কার্যালয়ে আ.লীগের নেতাকর্মীরা Logo বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করায় পানছড়ির জিয়ানগরে মিলাদ ও দোয়া মাহফিল Logo রমজানে স্কুল বন্ধের বিষয়ে আগামীকাল আলোচনা করব-সাইদুর রহমান Logo শপথ অনুষ্টানে ঢাকায় আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা Logo পার্বত্যবাসীর স্বপ্ন পূরণে ওয়াদুদ ভূইয়াকে মন্ত্রী হিসেবে দেখতে চায় পাহাড়বাসী Logo হাতিয়ায় ধর্ষণের অভিযোগ সঠিক নয়, দাবি পুলিশের Logo বিক্ষোভের ডাক দিল ১১ দলীয় জোট Logo চাঁদাবাজির অভিযোগে বিএনপির ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নবনির্বাচিত এমপি Logo গনদাবীতে পরিণত হচ্ছে ওয়াদুদ ভুইয়াকে মন্ত্রী করার দাবী Logo এআই ইম্প্যাক্ট সামিটের জন্য শপথে আসছেন না নরেন্দ্র মোদি

শীতে করোনা ঠেকাতে নতুন পরিকল্পনা সাজাচ্ছে সরকার

News Editor
  • আপডেট সময় : ০৯:৪২:২৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০
  • / ১১৫২ বার পড়া হয়েছে

শীতে করোনা নতুন করে জেঁকে বসা ঠেকাতে নতুন পরিকল্পনা সাজাচ্ছে সরকার। বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণের এই স্থিতিশীল অবস্থায় যে ঢিলেঢালা ভাব চোখে পড়ছে সেদিকে বেশি নজর দেয়া দরকার।

করোনা মহামারির এখনকার পর্যায়ে অনেকটাই মানিয়ে নিয়েছে বাংলাদেশ। সংক্রমণের বিষয়টি মাথায় রেখেই ক্রমেই স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা সবখানে। যদিও আক্রান্ত আর মৃতের সংখ্যা এখনো নেহাত কম নয়। তার ওপর আসছে শীত। বিশেষজ্ঞদের অনেকেরই শঙ্কা, সেই সময়ে আবারো বাড়তে পারে প্রাদুর্ভাব।

আরও পড়ুনঃ শীতে করোনার পরিস্থিতি খারাপ হতে পারে: প্রধানমন্ত্রী

বিষয়টি নিয়ে এখনই কাজ করার কথা জানিয়েছেন খোদ সরকারপ্রধান। এদিকে শীতকালীন দ্বিতীয় ওয়েভের কথা মাথায় রেখেই পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন আইইডিসিআর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এএসএম আলমগীর।’

তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক রিদওয়ানউর রহমান বলেন, করোনা মোকাবিলায় চলমান পদক্ষেপগুলো আরো কার্যকর করে তা টেনে নিতে হবে শীত নাগাদ।

তবে কার্যকরি ভ্যাকসিনের দেখা না পাওয়া পর্যন্ত স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা।

শীতে করোনা ঠেকাতে নতুন পরিকল্পনা সাজাচ্ছে সরকার

আপডেট সময় : ০৯:৪২:২৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০