ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার Logo প্রাণ ফিরছে লোগাং ইউপি শহীদ জিয়া স্মৃতি সংসদে Logo পানছড়িতে ভারতীয় অবৈধ পন্য আটক Logo পানছড়িতে সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া-রাবিশ ব্যবহার Logo মুসাব্বির হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo অষ্টগ্রামে জলমহাল দখলকে কেন্দ্র করে অতর্কিত হামলা, ছাত্রদল সভাপতিসহ আহত ৬ Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ঘরে-বাইরে নিরাপত্তাহীনতা, সারাদেশে বাধাহীন ‘মব’-২০২৫ Logo সড়ক পাশে ফেলে যাওয়া দুই শিশুর বাবার বাড়ি খাগড়াছড়ি

শেখ হাসিনার গ্রামকে শহরে রূপান্তরিত করার পরিকল্পনা সফল হয়েছে

News Editor
  • আপডেট সময় : ০৯:৪১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০
  • / ১১৫১ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামকে শহরে রূপান্তরিত করার পরিকল্পনা নিয়ে সফল হয়েছেন। এখন গ্রামে গেলে শহর মনে হয়। এই উন্নয়নের ধারা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে হবে।
শুক্রবার বিকেলে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ঢাকা থেকে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

তোফায়েল আহমেদ বলেন, ঘরে ঘরে বিদ্যুৎ, পাকা রাস্তা, মানুষের মুখে হাসি। এই সব কিছুই বর্তমান সরকারের সফলতা। বাংলাদেশের অগ্রগতি অব্যাহত রয়েছে।

‘ভিপি হলে সবাই নিজেকে তোফায়েল আহমেদ ভাবে’

ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. হারুনুর রশিদ হাওলাদারের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. মোশারফ হোসেন।

এ সময়ে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, সদর উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।

শেখ হাসিনার গ্রামকে শহরে রূপান্তরিত করার পরিকল্পনা সফল হয়েছে

আপডেট সময় : ০৯:৪১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০