ঢাকা ১১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যুবশক্তির কেন্দ্রীয় নেতার উপর প্রেসার গ্রুপের হামলা

Astha DESK
  • আপডেট সময় : ১১:১৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • / ১০১৭ বার পড়া হয়েছে

যুবশক্তির কেন্দ্রীয় নেতার উপর প্রেসার গ্রুপের হামলা

আস্থা ডেস্কঃ

চাঁদপুরে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিতে যাওয়াকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ছাত্রশক্তি ও যুবশক্তির নেতাকর্মীদের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এনসিপি ও যুবশক্তি এ ঘটনার জন্য ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করলেও অভিযোগ অস্বীকার করে একে সাধারণ জনগণের প্রতিরোধ বলে দাবি করেছে ছাত্রদল।

আজ শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে চাঁদপুর বড়স্টেশন এলাকায় এবং সন্ধ্যায় চাঁদপুর সদর মডেল থানার সামনে পৃথক এসব ঘটনা ঘটে।

এনসিপি চাঁদপুর মিডিয়া সেলের অভিযোগ, শুক্রবার দুপুর ১২টার দিকে বড়স্টেশন এলাকায় জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তানিমকে লোকচক্ষুর আড়ালে বেধড়ক মারধর করা হয়। এতে তার পা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়।

এ ঘটনার বিচার চেয়ে সন্ধ্যায় এনসিপি, ছাত্রশক্তি ও যুবশক্তির নেতাকর্মীরা চাঁদপুর সদর মডেল থানায় আইনি ব্যবস্থা নিতে যান। সংগঠনগুলোর অভিযোগ, এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালান। এ ছাড়া তাদের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ছবি মুছে ফেলেন।

তবে এনসিপির এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন চাঁদপুর পৌর ছাত্রদলের নেতা শিপন আহমেদ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি দাবি করেন, এনসিপির নেতাকর্মীরা চাঁদপুর মডেল থানায় মব সৃষ্টি করতে গিয়েছিলেন। এ সময় থানার পাশের এলাকার সাধারণ জনগণ তাঁদের প্রতিহত করেন।

শিপন আহমেদের দাবি, সাধারণ মানুষের প্রতিরোধের মুখে এনসিপির নেতাকর্মীরা থানা এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হন। নিজের ফেসবুক পেজে তিনি লেখেন, “চাঁদপুরের মাটিতে মববাজি নয়; সাধারণ জনগণের ঐক্য ও সচেতনতাই হোক অন্যায় ও বিশৃঙ্খলার বিরুদ্ধে প্রতিবাদের শক্তি।”

চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ বলেন, যুবশক্তির এক ভাই অভিযোগ করতে এসেছিলেন। তিনি কার বিরুদ্ধে অভিযোগ দেবেন, তা বলতে পারেননি। সে জন্য নাম সংগ্রহ করার কথা বলে বেরিয়ে গেলেন।

আস্থা/এমএইচ

ট্যাগস :

যুবশক্তির কেন্দ্রীয় নেতার উপর প্রেসার গ্রুপের হামলা

আপডেট সময় : ১১:১৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬