ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ২০১৮ সালের যুবলীগ নেতা হত্যা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি শেখ হাসিনা Logo আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া ছয় সমন্বয়ক মীর জাফর-মাসুদ কামাল Logo সুবর্ণচরে সাংবাদিকদের হত্যার হুমকি, থানায় জিডি Logo উত্তরের ৬ জেলার নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক Logo রাঙামাটিতে মায়ের দায়ের কোপে ছেলের মৃত্যু; বাবা-মা আটক Logo রিয়াদে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ Logo বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিহত Logo নামাজ পড়ানোকে কেন্দ্র করে মসজিদের ভেতরে মারামারি সাথিয়া Logo ঢাকা-আরিচা মহাসড়কে পরিবহন সংঘর্ষ; নিহত দুই ভাই Logo দশমিনায় সড়ক মেরামত করছে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা

শ্রমিক হত্যার সঙ্গে জড়িতদের বিচার করতে হবে-প্রমদজ্যোতি চাকমা

Astha DESK
  • আপডেট সময় : ০৯:৩৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
  • / ১১০৮ বার পড়া হয়েছে

শ্রমিক হত্যার সঙ্গে জড়িতদের বিচার করতে হবে-প্রমদজ্যোতি চাকমা

স্টাফ রিপোর্টারঃ

গার্মেন্টস শ্রমিকদের ওপর গুলি-নির্যাতন বন্ধ এবং হত্যার সঙ্গে জড়িতদের বিচার দাবিসহ ৩ দফা দাবিতে ছাত্র-শ্রমিক সমাবেশ করেছে গণতান্ত্রিক ছাত্র জোট।

আজ শুক্রবার (১নভেম্বর) বিকাল ৪টায় রাজধানীর শাহবাগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন- গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের প্রেসিডেন্ট মোশরেফা মিশু, গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সদস্য রাশেদ শাহরিয়ার, গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য ও ভাসানী পরিষদের সাধারণ সম্পাদক ড. হারুন-উর-রশীদ, বিপ্লবী শ্রমিক আন্দোলনের আহ্বায়ক বিপ্লব ভট্টাচার্য, গণতান্ত্রিক শ্রমিক আন্দোলন সদস্য সচিব সুশান্ত সিনহা সুমন, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের সাধারণ সম্পাদক প্রমদজ্যোতি চাকমা, গণতান্ত্রিক ছাত্র জোটের সদস্যরা এবং টিএনজেড গার্মেন্টসের শ্রমিকরা এ সমাবেশে সংহতি প্রকাশ করেন।

সভায় বক্তারা বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে গার্মেন্টস, টেক্সটাইলসহ বিভিন্ন কারখানায় মালিকপক্ষ শ্রমিকদের বিরুদ্ধে অত্যাচারের নানা ষড়যন্ত্র শুরু করে। বকেয়া বেতন-বোনাস না দেয়া, শ্রমিক ছাঁটাই, অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ইত্যাদির মাধ্যমে শ্রমিক এলাকাগুলোতে আতঙ্ক সৃষ্টি করে। হাজিরা বোনাস, টিফিন ও নাইট বিল বৃদ্ধি, বকেয়া বেতন-বোনাস, ছাঁটাইয়ের বিরুদ্ধে শ্রমিকরা বিভিন্ন কারখানায় গত দুই মাস যাবৎ আন্দোলন করছে। শ্রমিকদের প্রত্যাশা ছিল ফ্যাসিবাদী শাসনামলে কারখানাগুলো যে তীব্র শোষণ এবং অত্যাচার হতো এবার সেসবের মীমাংসা হবে।

ছাত্র-শ্রমিক সমাবেশ থেকে অতি দ্রুত শ্রমিক হত্যার সঙ্গে জড়িতদের বিচার, অবিলম্বে শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস পরিশোধ, বন্ধ কারখানা খুলে দেওয়া এবং ছাঁটাইকৃত শ্রমিকদের দায়িত্ব নেয়ার দাবি জানানো হয়।

ট্যাগস :

শ্রমিক হত্যার সঙ্গে জড়িতদের বিচার করতে হবে-প্রমদজ্যোতি চাকমা

আপডেট সময় : ০৯:৩৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪