ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

২০১৮ সালের যুবলীগ নেতা হত্যা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি শেখ হাসিনা

Astha DESK
  • আপডেট সময় : ০১:৫৩:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • / ১০৪৯ বার পড়া হয়েছে

২০১৮ সালের যুবলীগ নেতা হত্যা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি শেখ হাসিনা

স্টাফ রিপোর্টারঃ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যা ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করা হচ্ছে। এ মামলায় মোট ১১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে জমা দিয়েছে প্রসিকিউশন।

রবিবার (২৬ জুলাই) সকালে অভিযোগপত্রটি ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে দাখিল করা হয়।

জানা গেছে, ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে মামলাটির শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রসিকিউটর তারেক আবদুল্লাহ জানান, একরামুল হক হত্যা মামলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগের বিষয়ে তদন্ত সংস্থা দীর্ঘ সময় ধরে অনুসন্ধান চালিয়েছে। তদন্ত শেষে তারা প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে সেই প্রতিবেদনের ভিত্তিতে রোববার ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। তবে অভিযুক্তদের পূর্ণাঙ্গ তালিকা এখনো প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৬ মে রাতে কক্সবাজারের টেকনাফে বন্দুকযুদ্ধে নিহত হন টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সভাপতি একরামুল হক।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

২০১৮ সালের যুবলীগ নেতা হত্যা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি শেখ হাসিনা

আপডেট সময় : ০১:৫৩:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬