ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া ছয় সমন্বয়ক মীর জাফর-মাসুদ কামাল

Astha DESK
  • আপডেট সময় : ১২:৩৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • / ১০২৯ বার পড়া হয়েছে

আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া ছয় সমন্বয়ক মীর জাফর-মাসুদ কামাল

স্টাফ রিপোর্টারঃ

চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলন চলাকালে ডিবি কার্যালয়ে গিয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়ার কারণে ছয় সমন্বয়ককে ‘মীর জাফর’ বলে অভিহিত করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল।

শুক্রবার (২৪ জুলাই) বে-সরকারি এক স্যাটেলাইট টেলিভিশনের এক টক শোতে ‘বলা না বলা’ শীর্ষক অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

এক প্রশ্নের জবাবে মাসুদ কামাল বলেন, শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হবে। নাহিদ ইসলাম বলতেই পারেন। কারণ নাহিদ ইসলাম তো রাজনৈতিক বাস্তবতা বোঝে না। ওর রাজনৈতিক বয়স কত দিন?’

এ সময় উপস্থাপক নাহিদের আইনের কথা উল্লেখ করেন। জবাবে মাসুদ কামাল মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি জামায়াতে ইসলামীর সাবেক সদস্য আবুল কালাম আযাদ ওরফে বাচ্চুর উদাহরণ টেনে বলেন, ‘আইনে তো বাচ্চু রাজাকারের ফাঁসি হওয়ার কথা ছিল, তার ফাঁসি হয়েছে? কীভাবে সম্ভব? আইন দিয়ে ব্যাখ্যা করেন। তিনি তো পাকিস্তান থেকে এসে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন, তার ফাঁসি হয় না কেন? অনেক কিছু হওয়ার কথা ছিল, আবার অনেক কিছু হয় না। কাজেই এই সমস্ত আইন দেখানোর দরকার নাই।

তিনি আরও বলেন, ‘বাচ্চু রাজাকারের ফাঁসি হলে দেশে আন্দোলন হয়ে যেত, তা না। শেখ হাসিনার পেছনে আওয়ামী লীগ (বর্তমান নিষিদ্ধ ঘোষিত) দল আছে। আওয়ামী লীগের একটা উপজেলায় যত কর্মী-সমর্থক আছে, তত কর্মী-সমর্থক নাহিদের পুরা দলে সারা দেশে আছে? ও আওয়ামী লীগকে কী বুঝবে?’

আন্দোলনের প্রসঙ্গ টেনে মাসুদ কামাল বলেন, ‘সে তো বলবে “আমরা তো আন্দোলন করছি।” আন্দোলন আপনে করেন নাই। সারা দেশের লোক করছে। একটা গৃহবধূর যতটুকু ভূমিকা ছিল, আপনার ভূমিকা তার চেয়ে একটু কম ছিল। কম কেন জানেন? এই লোকগুলো কিন্তু (ডিবি) হারুনের কাছে থেকে খাওয়া-দাওয়া করে বলল যে, “আমরা আন্দোলন প্রত্যাহার করলাম।” তার মানে আন্দোলন একটু কম ছিল। ফলে এই ছয়জন হলো চব্বিশের আন্দোলনের মীর জাফর।’

ইতিহাসের রূপক উত্থাপন করে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেন, ‘বাংলার স্বাধীন নবাবের সেনাপ্রতি মীর জাফর যেমন একসময় বাংলা-বিহারের নবাব হয়েছিল, তাকে কেউ নবাব বলে?’

মাসুদ কামাল বলেন, ‘পদ-পদবি বা ক্ষমতা যা-ই আসুক না কেন, তাদের ব্যক্তিজীবনে, ইতিহাস তাদের এভাবেই মূল্যায়ন করবে।’

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া ছয় সমন্বয়ক মীর জাফর-মাসুদ কামাল

আপডেট সময় : ১২:৩৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬