ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন খালেদা জিয়া

Astha DESK
  • আপডেট সময় : ০৩:৪৮:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • / ১১০৯ বার পড়া হয়েছে

শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন খালেদা জিয়া

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

আাগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিশেষ সম্মাননা দিচ্ছে সরকার। আগামী রোববার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হবে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ‘অদম্য নারী পুরস্কার’ কার্যক্রমের আওতায় তাকে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তাহমিনা আক্তারের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আপসহীন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার এবং গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠায় অসামান্য অবদান রাখায় বেগম খালেদা জিয়াকে এই পুরস্কার দেওয়া হচ্ছে।

মন্ত্রণালয় জানায়, অন্য সব বছরের মতো এবারও ৫ টি ক্যাটাগরিতে ৫ জন নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ হিসেবে পুরস্কৃত করা হচ্ছে।

অন্য ৪ জন বিজয়ী হলেন: অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নুরুন নাহার আক্তার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে মোছাঃ ববিতা খাতুন, সফল জননী নুরবানু কবরী, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী মোছাঃ শমলা বেগম, এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদানে মোছাঃ আফরোজা ইয়াসমিন

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন খালেদা জিয়া

আপডেট সময় : ০৩:৪৮:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬