ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বৈদ্যুতিক তারে ঝুলছে নাহিদ, হাসনাত ও সারজিসের কুশপুত্তলিকা Logo হরমুজ প্রণালিতে ইরানের পুঁতে রাখা মাইনের আঘাতে ট্যাংকার বিস্ফোরণ Logo ময়মনসিংহ রাস্তা বন্ধ করে এনসিপির পথসভা, ভোগান্তিতে যাত্রীরা Logo দুই গ্রামবাসীর সংঘর্ষ নারী নিহত; আহত ৪০ Logo ফুলবাড়িয়ায় শিক্ষকের উপর হামলার প্রতিবাদ শিক্ষার্থীদের Logo কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আটক Logo ২০১৮ সালের যুবলীগ নেতা হত্যা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি শেখ হাসিনা Logo আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া ছয় সমন্বয়ক মীর জাফর-মাসুদ কামাল Logo সুবর্ণচরে সাংবাদিকদের হত্যার হুমকি, থানায় জিডি Logo উত্তরের ৬ জেলার নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

সদরপুরে সেতু নির্মাণকালে রাস্তা ধসে নিহত-৩, আহত-৪

Astha DESK
  • আপডেট সময় : ০৫:২৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩
  • / ১১০০ বার পড়া হয়েছে

সদরপুরে সেতু নির্মাণকালে রাস্তা ধসে নিহত-৩, আহত-৪

মামুনুর রশিদ/ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুর জেলার সদরপুর উপজেলার ভাসানচর ইউনিয়নের জমাদ্দার ডাংগী এলাকায় সেতু নির্মাণকালে রাস্তা ধসে মাটিচাপায় ঘটনাস্থলেই ৩ জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ৪ জন শ্রমিক। আজ বুধবার (৩১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো-বাগেরহাটের মোল্লারহাট থানার উদয়পুর উত্তরকান্দি এলাকার আলামিন খাঁ ছেলে জাবেদ খাঁ (২৩)। ফরিদপুরের কোতয়ালী থানার কবিরপুর এলাকার আফজাল শেখের ছেলে অন্তর শেখ (২২), একই থানার কুজুরদিয়া এলাকার ইসমাইল মীরের ছেলে জুলহাস মীর (২০)।

আহতরা হলো-ফরিদপুরের কোতয়ালী থানার শোলাকুন্ডু এলাকার রোকন মীরের ছেলে ওহিদুল ইসলাম (৩০), একই থানার কুজুরদিয়া এলাকার মনির খাঁনের ছেলে সুমন খাঁন (২৭), ঘোড়াদহ এলাকার সিরাজ শেখের ছেলে রাসেল শেখ (২৫) ও একই গ্রামের মৃত খালেক শেখের ছেলে নজরুল ইসলাম (৩০)। আহতদের সদরপুর উপজেলা হাসপাতালে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদরপুর থানার ওসি সুব্রত গোলদার বলেন, সদরপুরের জমাদ্দার ডাঙ্গী এলাকায় একটি সেতু নির্মাণ কাজ চলাকালে এর পাশের রাস্তার মাটি লেবারদের ওপর ধসে পড়ে। এসময় মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই তিনজন মারা যান। এছাড়া আহত হন অপর চার নির্মাণ শ্রমিক। আহতদের উদ্ধার করে সদরপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ট্যাগস :

সদরপুরে সেতু নির্মাণকালে রাস্তা ধসে নিহত-৩, আহত-৪

আপডেট সময় : ০৫:২৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩