ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ময়মনসিংহ রাস্তা বন্ধ করে এনসিপির পথসভা, ভোগান্তিতে যাত্রীরা Logo দুই গ্রামবাসীর সংঘর্ষ নারী নিহত; আহত ৪০ Logo ফুলবাড়িয়ায় শিক্ষকের উপর হামলার প্রতিবাদ শিক্ষার্থীদের Logo কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আটক Logo ২০১৮ সালের যুবলীগ নেতা হত্যা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি শেখ হাসিনা Logo আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া ছয় সমন্বয়ক মীর জাফর-মাসুদ কামাল Logo সুবর্ণচরে সাংবাদিকদের হত্যার হুমকি, থানায় জিডি Logo উত্তরের ৬ জেলার নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক Logo রাঙামাটিতে মায়ের দায়ের কোপে ছেলের মৃত্যু; বাবা-মা আটক Logo রিয়াদে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ

সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত

Astha DESK
  • আপডেট সময় : ১২:৫০:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • / ১০৬১ বার পড়া হয়েছে

সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত

আস্থা ডেস্কঃ

জন্মদিনের কেক কাটার আগেই ময়মনসিংহের গফরগাঁওয়ে সস্ত্রাসীদের হামলায় নিহত হয়েছে ছাত্রলীগ কর্মী রবিন (২৪)। নিহত রবিন পৌর শহরের মহিলা কলেজ রোড শিলাসী এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে এবং কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন।

সোমবার (৯ জুন/২০২৬) দিবাগত রাত ১২টার দিকে পৌর শহরের মাজারবাড়ি রোড এলাকায় এঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে নিজের জন্মদিন উপলক্ষে বন্ধুদের সাথে ঘরোয়াভাবে জন্মদিন পালনের প্রস্তুতি নিয়ে ছিলেন রবিন। কেক কেটে উৎসব শুরু করার আগমুহূর্তে রবিন বাসা থেকে বের হলে ওত পেতে থাকা একদল সন্ত্রাসী তাকে ঘিরে ধরে গামছা দিয়ে মুখ বেঁধে মরিচের গুড়া ছিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত করে গুরুতর জখম করে।

এসময় তার আর্তচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে তিনি মারা যান।

নিহতের বাবা মোফাজ্জল হোসেন অভিযোগ করে বলেন, স্থানীয় ক্যাডাররা দীর্ঘদিন ধরেই রবিনকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। এই হত্যাকাণ্ডের সাথে সন্ত্রাসীরা সরাসরি জড়িত। রাজনৈতিক প্রতিহিংসার জের ধরেই পরিকল্পিতভাবে রবিনকে হত্যা করা হয়েছে। এছাড়াও বাজারের ব্যবসায়ি মোতালেবের ছেলেদের সাথে অনেক আগে আমার ছেলের শক্রতা ছিল। আমি আমার ছেলের হত্যাকারীদের ফাঁসি চাই।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
আ.স.ম. আতিকুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে চাপাতি, রড, পাইপ ও মরিচের গুঁড়া উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, মঙ্গলবার (১০ জুন) দুপুরে পুলিশ শহরের কলেজ রোড এলাকার মোতালেব প্লাজায় অভিযান চালিয়ে ব্যবসায়ী মোতালেব মিয়ার ছেলে রাজিব (৪২) নামে একজনকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
অভিযান অব্যাহত রয়েছে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত

আপডেট সময় : ১২:৫০:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬