শিরোনাম:
সাত দিন পর আসছে শৈত্যপ্রবাহ
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৪:৪৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১
- / ১১৪০ বার পড়া হয়েছে
নিউজ ডেস্ক:পৌষের শেষ সময়ে তাপমাত্রা আরও কিছুটা বেড়েছে। আগামী ছয় থেকে সাত দিন শীত কমার এই ধারা অব্যাহত থাকতে পারে। এরপরই শৈত্যপ্রবাহ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছীতে ১১ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৩ থেকে বেড়ে হয়েছে ১৫ দশমিক ৫ ডিগ্রি। দেশের অন্যান্য অঞ্চলেও তাপমাত্রা বেড়েছে। গত মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল শ্রীমঙ্গলে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।


























