কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হত্যা, আহত ভাবি
- আপডেট সময় : ১২:১৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- / ৯৯৮ বার পড়া হয়েছে
কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হত্যা, আহত ভাবি
কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার দেবিদ্বারে ইমন (২৪) নামের এক বখাটে হাতে মা ও ৮ মাস বয়সী ভাতিজা হয়েছে। এ সময় বাধা দিতে গিয়ে গুরুতর জখম হয়েছেন ওই যুবকের ভাবি।
আজ সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের দক্ষিণ পাড়ার মোস্তফা মাস্টারের বাড়িতে এই ঘটনা ঘটে। আটক ইমন ওই বাড়ির মৃত ফরিদ মিয়ার ছেলে।
নিহতরা হলেন ইমনের মা পেয়ারা বেগম এবং তার আট মাস বয়সী ভাতিজি। হামলায় গুরুতর আহত ভাবির নাম রাবেয়া বেগম।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে আটটার দিকে ইমন দা দিয়ে তার নিজ মা পেয়ারা বেগমকে কুপিয়ে হত্যা করে। এরপর তার আট মাস বয়সী ভাতিজিকে আছড়ে মেরে ফেলে। এ সময় তাকে বাধা দিতে এগিয়ে এলে ভাবি রাবেয়া বেগমকেও এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা আহত রাবেয়াকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং ঘাতক ইমনকে পাশের একটি ঘরে আটকে রাখে।
বিষয়টি নিশ্চিত করে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন, কী কারণে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর বিষয়টি পরিষ্কার হবে।
আস্থা/এমএইচ



















